পূর্বজন্মে কি করলে মানুষ এই জন্মে অন্ধ হয়ে জন্মায়? কর্মফলের রহস্যময় ব্যাখ্যা।

এই পৃথিবীতে কেউ জন্ম নেয় সুস্থ শরীরে, আর কেউ জন্মায় পঙ্গু, অন্ধ, এবং অসহায় হয়ে… কেন এমন হয়? এটা কি শুধু “ভাগ্য”? নাকি ঈশ্বরের কঠিন অবিচার! এই পৃথিবীতে যা কিছু ঘটে, সবই একটি নিয়মের মধ্যে আবদ্ধ! এই পৃথিবীতে কিছুই হঠাৎ করে ঘটে না। আপনি কোথায় জন্মাবেন, আপনি কেমন শরীর পাবেন, আপনি সুস্থ শরীর নাকি অসুস্থ শরীর পাবেন, সবই পূর্বে নির্ধারিত। সুখ না দুঃখ পাবেন, এ সবকিছু নির্ধারিত হয়,আপনার পূর্বজন্মের কর্মের দ্বারা।

শাস্ত্রে স্পষ্ট বলা আছে— “যেমন কর্ম, তেমন ফল” আপনি আজ যা ভোগ করছেন— তা কোনো না কোনো সময় আপনি সেটা নিজেই বপন করেছিলেন।

যখন জীবনে দুঃখ আসে, আমরা সহজেই ভগবানকে দোষ দিই।

এক যুবক নিজের দুঃখ কষ্টের জন্য ভগবান কৃষ্ণকে দোষ দিচ্ছে – কর্মফল ও জীবনের আধ্যাত্মিক বাস্তবতার দৃশ্য

কিন্তু সত্যিটা হলো—আমরা আমাদের নিজের অতীত জানি না, আমরা জানি না কোন কর্মের ফল আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। প্রকৃতপক্ষে ভগবান দোষী নন! এই দুঃখ, এই কষ্ট… আমাদেরই কর্মের প্রতিফল। ভগবান শ্রীকৃষ্ণ শুধু ন্যায়বিচারক, তিনি কারো প্রতি অন্যায় করেন না।

একটা দোলনা,আপনি যত জোরে তাকে ধাক্কা দেবেন, সে তত জোরেই ফিরে এসে আপনাকেই আঘাত করবে। এটাই প্রকৃতির নিয়ম। Newton’s Third Law of Motion বলেও তাই শেখায়, “প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।”

আপনি যদি রাগের বশে পাথরে কিল মারেন— পাথরের কিছুই হবে না, ব্যথা পাবেন আপনি নিজেই।

ঠিক তেমনি— আমাদের ভুল কাজ, এবং অন্যায় আচরণ, একদিন আমাদের কাছেই ফিরে আসে দুঃখ হয়ে। শাস্ত্রও একই কথা বলে, আপনি যত জীবকে কষ্ট দেবেন, একদিন সেই কষ্টই আপনার জীবনে ফিরে আসবে। আপনি যদি অন্যের অমঙ্গল কামনা করেন, তাহলে আপনার নিজের জীবন কখনোই মঙ্গলময় হবে না।

তাই অন্যকে নয়— নিজের কর্মকে দেখুন, নিজের মনকে পরিবর্তন করুন। কারণ,আপনি আজ যা বপন করছেন, আগামীকাল সেটাই আপনার জীবনে ফল হয়ে ফিরে আসবে।

মানুষ যখন মারা যায়,সবকিছু শেষ হয়ে যায় না। আত্মা বেরিয়ে যায় শরীর থেকে, এবং তাকে নিয়ে যাওয়া হয় যমলোক।সেখানে কী হয় জানেন? বিচার… এবং ভয়ংকর বিচার। আপনার প্রতিটা কাজ… প্রতিটা অন্যায়… একটা একটা করে হিসাব নেওয়া হয়। আপনি পালাতে পারবেন না, আপনি লুকাতে পারবেন না। ঐদিন কোন চিৎকার আপনাকে বাঁচাতে পারবে না।না বন্ধু, না বাবা মা, না স্ত্রী।

সবচেয়ে ভয়ংকর সত্যটা কী জানেন? যমলোকে সব শাস্তি একেবারের জন্য শেষ হয় না, কিছু শাস্তি রেখে দেওয়া হয়। কোথায়? আপনার পরের জন্মের জন্য! আর সেই কারণেই… কেউ জন্মায় অন্ধ হয়ে, কেউ জন্মায় পঙ্গু, আবার কেউ জন্মায় অসহায় হয়ে। এগুলো সবই পাপের শাস্তি!

শাস্ত্র অনুযায়ী— যারা গত জন্মে অন্যকে কষ্ট দিয়েছে, যারা নির্দয়ভাবে দুর্বলকে আঘাত করেছে, যারা অন্যের জীবন নষ্ট করেছে, তাদের জন্য সামনে অপেক্ষা করে ভয়ংকর ফল। এই জীবনে আপনি কী কারো পা ভেঙেছেন? কাউকে অক্ষম করেছেন? যদি করে থাকেন, তাহলে প্রস্তুত থাকুন… পরজন্মে সেই কষ্ট আপনাকেই ভোগ করতে হবে!

একজন দুঃখী পঙ্গু ব্যক্তি রাস্তার পাশে বসে আছেন – জীবনের কষ্ট ও অসহায় অবস্থার বাস্তব দৃশ্য

অনেকে বলে— “ঈশ্বর এত নিষ্ঠুর কেন?” না… ঈশ্বর নিষ্ঠুর না… তিনি ন্যায়পরায়ণ। যদি পাপের শাস্তি না থাকে, তাহলে এই পৃথিবী জাহান্নামে পরিণত হবে। তাই শাস্তি আছে, এবং বিচারও আছে,এটাই কসমিক জাস্টিস।

আপনি যদি ভাবেন— আমি ভালো কাজ করি, আমি তো স্বর্গে যাবো… হ্যাঁ… যাবেন… কিন্তু চিরদিনের জন্য না। শাস্ত্রে বলা হয়েছে— ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি”

মানে— পুণ্য শেষ হলে আবার পৃথিবীতে ফিরতে হবে! সবচেয়ে বড় সত্যটা হলো, আপনি আজ যা করছেন, সেটাই আপনার পরের জন্ম তৈরি করছে। আজ আপনি হাসছেন, কাল আপনি কাঁদতেও পারেন। আজ আপনি শক্তিশালী,কাল আপনি পঙ্গুও হয়ে জন্মাতে পারেন! তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, আপনি কি এই সত্য শুনে বদলাবেন? নাকি, আগের মতোই পাপ করে যাবেন।

মনে রাখবেন— কর্ম কখনো মাফ করে না। সময় এলে সব ফিরিয়ে দেয়! আজই নিজেকে বদলান, নাহলে আগামী জন্ম আপনাকে ছাড়বে না!

একটি দৃষ্টান্ত শুনুন… একজন চোরকে ধরলো, তার হাত-পায়ের আঙুল কেটে দেওয়া হলো। রক্ত ঝরছে,চিৎকার করছে… পুরো জীবনটাই শেষ হয়ে গেল তার। কিন্তু জানো সবচেয়ে ভয়ংকর সত্যটা কি? এই দৃশ্যটা দেখে,

আরেকজন চোর বলছে— “ও বোকা ছিল… আমি না।” আমি খুবই চালাক! আমি ধরা পড়বো না। এই যে আত্মবিশ্বাস… এটা সাহস না। এটা অন্ধতা! এটা সেই আগুন, যা মানুষকে জ্বালিয়ে দেয়। কিন্তু মানুষ ভাবে — “আমি পুড়বো না।” একজন মানুষ ডাক্তারের কাছে গেল। ডাক্তার বললো — তুমি যদি এখনই ধূমপান না ছাড়ো তোমার মৃত্যু নিশ্চিত। সে ভয় পেল, কিছুদিন ধূমপান বন্ধ করলো। তারপর? আবার শুরু করলেন ধূমপান করা। কেন?

কারণ মানুষ ভাবে— আমার কিছু হবে না। আরো একটু করলে ক্ষতি নেই… কিন্তু সত্যটা কি জানো? পাপ কখনো হঠাৎ ফল দেয় না। ওটা ধীরে ধীরে নিঃশব্দে তোমার জীবনকে শেষ করে দেয়। অনেকে বলেন,আমি পাপ পূর্ণ বিশ্বাস করিনা।

আচ্ছা,তুমি কি বিদ্যুৎ দেখো? না। তুমি কি তারের ভিতরে বিদ্যুৎ চলতে দেখেছো কোনদিন? না। তবুও… যখন তুমি একবার স্পর্শ করো… তখন তোমার পুরো শরীর কেঁপে ওঠে।

একটি ছেলে বিদ্যুতের তারে হাত দেওয়ার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে – বিদ্যুৎ নিরাপত্তা সম্পর্কে শিক্ষামূলক দৃশ্য

তখন তুমি কোনদিন বলো না, আমি এটা বিশ্বাস করি না।

তখন তুমি চিৎকার করে বলো — এটা সত্যি! ঠিক তেমনি, পাপ-পুণ্যও অদৃশ্য। কিন্তু তার ফল ভয়ংকর বাস্তব।

মানুষ বলে— আমি তো কাউকে মারিনি,আমি তো কোনো বড় পাপ করিনি। কিন্তু… তুমি কি জানো? পাপ শুধু কাজ দিয়ে হয় না, পাপ হয় চিন্তা দিয়ে, পাপ হয় ইচ্ছা দিয়ে। তুমি যখন কারো ক্ষতি চাও, তখনই তুমি ভিতরে ভিতরে পুড়তে শুরু করো। তুমি যদি আগুনে হাত দাও… আগুন তোমাকে চিনবে না।

তুমি ভালো মানুষ না খারাপ মানুষ— আগুনের কাছে এর কোনো মানে নেই। আগুন শুধু তার কাজটি করবে, এবং পুড়িয়ে দেবে। ঠিক তেমনি… পাপও কাউকে ছাড়ে না। পাপ ধনী গরিব চেনে না, পুণ্যও কাউকে ঠকায় না।

তুমি যা করো… তাই তোমার কাছে ফিরে আসে।

একই পৃথিবী, একই বাতাস, একই সূর্য। তবুও— কেউ জন্ম থেকেই অন্ধ, আবার কেউ রাজকীয় জীবনে। কেউ দুঃখে ডুবে, আবার কেউ সুখে ভাসে। এটা হয় কেনো? এটা কি ভাগ্য? নাকি… অদেখা কোনো হিসাব চলছে!

শাস্ত্র বলে— তুমি আজ যা পাচ্ছো, তা তুমি আগে যা করেছো তার ফল। জীবনে মানুষ অভিনয় কোরতে পারে। হাসতে পারে, ভালো সাজতে পারে, কিন্তু মৃত্যু থেকে পালাতে পারে না! মৃত্যুর সময় কোনো অভিনয় চলে না। তখন পাপী মানুষ চিৎকার করে, ভয়ে কাঁপে, বিছানায় মলমূত্র ত্যাগ করে। কারণ, সে এমন একজনকে দেখছে— যা আমরা দেখতে পাই না।

সে শান্ত মুখে কৃষ্ণ নাম, এবং চোখে প্রশান্তি! কারণ সে জানে— তার পথ আলোকিত। সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা কি জানেন? মৃত্যুর পরে— যারা নরকে শাস্তি ভোগ করছে… আর যারা স্বর্গে সুখ পাচ্ছে… তারা কেউই পৃথিবীতে ফিরে এসে বলতে পারে না যে, আদেও নরক বা স্বর্গ বলে কিছু আছে কিনা। এই পর্যন্ত কেউ ফিরে এসে বলেনি দেখো… এটা সত্যি!

তাহলে আমরা বিশ্বাস করব কিভাবে?

কারণ বিজ্ঞান আমাদের শিখিয়েছে— যা প্রমাণ করা যায় সেটাই সত্য। তাই আমরা ভাবি— হয়তো স্বর্গ নরক বলে কিছুই নেই। মৃত্যুর পরে সব শেষ। কিন্তু… না দেখলেই—সত্য কখনো মিথ্যা হয়ে যায় না। আপনি কি কখনো নিজের চোখে বাতাস দেখেছেন? না… কিন্তু তার প্রভাব অনুভব করেন। আপনি কি মাধ্যাকর্ষণ শক্তি দেখেছেন? না… কিন্তু প্রতিদিন তার নিয়ম মেনে চলছেন। আপনি কি নিজের চোখে আপনার চিন্তা, চেতনা, অনুভূতি দেখতে পান? না… কিন্তু এগুলোই আপনার জীবন চালাচ্ছে।

বিজ্ঞান নিজেই বলে— এই মহাবিশ্বের প্রায় ৯৫% অংশ আমরা দেখতে পাই না। যেমন, ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। এগুলো আমরা শুধু প্রভাব দেখে বিশ্বাস করি। কারণ, সরাসরি দেখা যায় না!

ডার্ক মেটার ও ডার্ক এনার্জির তুলনামূলক চিত্র – মহাবিশ্বের রহস্যময় শক্তির বৈজ্ঞানিক ব্যাখ্যা

 কোয়ান্টাম ফিজিক্স বলে— কিছু জিনিস একই সাথে আছে এবং নেই। যতক্ষণ না আপনি সেটাকে পর্যবেক্ষণ করছেন! অর্থাৎ— বাস্তবতা সবসময় আমাদের চোখের উপর নির্ভর করে না।

বিজ্ঞানে একটি নিয়ম আছে, Energy can neither be created nor destroyed, only transformed. অর্থাৎ— শক্তি কখনো নষ্ট হয় না, শুধু রূপ বদলায়।

তাহলে প্রশ্ন হলো— এই যে চেতনা,আমি,আমার অনুভূতি, এগুলো কি হঠাৎ করেই শূন্যে মিলিয়ে যাবে?

না কি, এগুলোরও কোনো রূপান্তর ঘটে! এখন আপনি নিজেই চিন্তা করুন।

আপনি কি কখনো ভেবেছেন— স্বপ্নে যখন আপনি দৌড়ান, কাঁদেন, এবং ভয় পান… কিন্তু আপনার শরীর তো বিছানাতেই থাকে! তাহলে— এই অভিজ্ঞতা কোথায় ঘটে?

এটাই প্রমাণ করে— শরীরের বাইরে, আরেকটি স্তর আছে। যেখানে অভিজ্ঞতা বাস্তব মনে হয়!

ঠিক তেমনই— মৃত্যু হয়তো শেষ নয়, হয়তো এটা শুধু এক ট্রানজিশন! এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া।

তাই— আজ আপনি স্বর্গ বা নরক দেখতে পাচ্ছেন না বলে,

এটা বলা যায় না— সেগুলো নেই। কারণ— বিজ্ঞান নিজেই বলছে— সব সত্য এখনো আমাদের সামনে প্রকাশ পায়নি।

হয়তো, আপনার চোখ এখনো সেখানে পৌঁছায়নি। কিন্তু সত্যটা— আপনার বিশ্বাসের উপর নির্ভর করে না। সত্য নিজের মতোই চিরন্তন।

তুমি আজ যা করছো, তোমার প্রতিটা কাজ, প্রতিটা কথা, এবং প্রতিটা চিন্তা। সবকিছু তোমার ভবিষ্যৎ লিখছে। তুমি এখন যা বুনছো কাল সেটাই তুমি কাটাবে। তুমি পাপ মানো বা না মানো— পাপ তোমাকে মানবে। পুণ্য তোমাকে মানবে। তুমি বিশ্বাস করো বা না করো— ফল আসবেই। তুমি যদি ভাবো— আমি খুব চালাক আমি ধরা পড়বো না।

তাহলে শুনে রাখো— এই জড় জগতে কিছু ফাঁকি দেওয়া যায়, কিন্তু কর্মফলকে কখনো ফাঁকি দেওয়া যায় না।

আজ একটা প্রশ্ন নিজেকে করো। আমি আজ যা করছি… তার ফল কী আমি পেতে প্রস্তুত? কারণ, জীবন শুধু আজ না… জীবন হলো ফলের অপেক্ষা। পাপ-পুণ্যকে অস্বীকার করলে, তুমি মুক্তি পাবে না।

কিন্তু, যদি তুমি সঠিক তথ্য বুঝে যাও— তাহলে তোমার জীবন বদলে যাবে।

Leave a Comment