একটা মানুষ হঠাৎ খুন হয়ে গেল, তার পরিবার কাঁদছে। তখন পৃথিবী প্রশ্ন করছে— এটা কেন হলো? ভগবান কোথায় ছিলেন? এবং সে কি দোষ করেছিল!
মানুষ যখন খুন হয়ে মারা যায়,এটা কি পূর্বজন্মের কর্মফল? নাকি জাগতিক শত্রুতার নিয়মে ঘটে!
আজকের উত্তরটা সহজ নয়, কিন্তু সত্যটা খুবই ভয়ংকর! শাস্ত্র বলছে— যে খুন হয়েছে—সে তার কর্মফল ভোগ করল।আর যে খুন করেছে—সেও তার কর্মফল ভোগ করবে। এটাই বাস্তব এবং সত্য ঘটনা!
একটা ঘটনা কিন্তু দুইটা বিচার! কর্মের আদালতে— কেউ ছাড় পায় না!

আপনি যা করেন, সেটা আপনার কাছে সময় নিয়ে, একদিন না একদিন ফিরে আসবেই।
আজ না হলে কাল,এই জন্ম না হলে পরের জন্মে, কর্ম হলো বুমেরাং। বুমেরাং এমন জিনিস, যেটা ছুঁড়লে আবার নিজের কাছে ফিরে আসে!
কর্মফল নিয়ে মানুষ কি ভুল বোঝে?
সবচেয়ে বিপজ্জনক ভুলটা হলো— সে খুন হয়েছে মানে সে খারাপ ছিল। না। এটা সম্পূর্ণ ভুল! কর্ম খুব জটিল… আমরা বাইরে যা দেখি— সেটা পুরো সত্য নয়। একটা ঘটনা, হাজারো জন্মের কর্মের ফল হতে পারে!
আপনি পুরো গল্প জানেন না, তাই বিচার করার অধিকারও আপনার নেই!
অনেকেই ভাবে— আমি জঘন্য পাপ করে ফেললাম… কেউ দেখেনি। কিন্তু, কর্ম সব দেখে! আপনি জগতের আইন থেকে বাঁচতে পারেন, কিন্তু কর্মফলের আইন থেকে কোনদিন বাঁচতে পারবেন না। একেবারে অসম্ভব!
যে এই জীবনে অন্যের জীবন কেড়ে নিল, সে পরবর্তী জন্মে নিজের জীবনের শান্তি হারাবে। সে ভয় পাবে, সে কষ্ট পাবে, এবং সে ভেতর থেকে ভেঙে পড়বে। আর যদি সে এই জনমে কষ্ট না পায়, তাহলে পরের জন্মে তাকে সেই হিসাব মেটাতেই হবে! এটাই কর্মফলের ভয়ংকর বিচার। কর্মফল থেকে আপনি কোনদিন বাঁচতে পারবেন না!
মানুষ দুঃখ পায় পূর্বজন্মের কোন কর্মের ফলে?
আপনারা একটু গভীরভাবে ভেবে দেখুন। একজন মানুষ কাউকে কষ্ট দিল, সময় পেরিয়ে জন্ম বদলে—সে নিজেই সেই কষ্ট ভোগ করল। দেখতে মনে হয়, যেন প্রতিশোধ মিটে গেল। সে আমাকে আঘাত করেছিল, তাই আমিও তাকে আঘাত দিলাম। কিন্তু এখানেই কি সব শেষ? না… এখানেই শুরু হলো আরেকটি নতুন বন্ধন। কারণ, সে আবার অন্য কাউকে কষ্ট দিল। আর সেই কষ্ট একদিন আবার তার কাছেই ফিরে আসবে।
এইভাবেই চলতে থাকে এক অন্তহীন চক্র! কর্মের প্রতিক্রিয়া, প্রতিশোধের হিসাব, দেওয়া-নেওয়ার এক শেষ না হওয়া ধারা। জন্ম, মৃত্যু, আবার জন্ম এই অনন্ত ঘূর্ণির নামই— সংসার।
শাস্ত্র বলে— এটা শুধুই একটা চক্র নয়, এটা এক গভীর জাল। মায়ার জাল। মা দুর্গার বোনা এমন এক রহস্যময় জাল, যেখানে প্রতিটি জীব আটকে আছে। নিজের কর্ম, নিজের আসক্তি, নিজের অজ্ঞানতার কারণে।
আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো— যত বেশি ছটফট করবেন মুক্তির জন্য, তত বেশি এই জালের সুতোগুলো আপনাকে জড়িয়ে ধরবে।
সংসারের দুঃখ কষ্ট চক্র থেকে কিভাবে মুক্তি পাবেন?
টাকা দিয়ে না,ক্ষমতা দিয়ে না… বুদ্ধি দিয়েও না। শুধুমাত্র ভগবানের চরণে শরণ নিয়ে!

এই ছাড়া, এই মায়াজাল ভাঙ্গার কোন উপায় নেই। যতদিন— আপনি নিজের অহংকারে থাকবেন, নিজের ইচ্ছায় চলবেন… ততদিন এই চক্র চলতেই থাকবে! কিন্তু, যেদিন আপনি বলবেন— আমি কিছুই নয়… সবই তুমি প্রভু। সেদিনই মুক্তির দরজা খুলবে!
আজ যে খুন হয়েছে, কাল সে খুনী হতে পারে।
মানুষ এক জীবনে শুধু “ভুক্তভোগী” বা “অপরাধী” নয়। মানুষের ভূমিকা বদলায়, কিন্তু চক্র থামে না।
ধর্মীয় দৃষ্টিতে কর্মফল অনুযায়ী, যে আজ কষ্ট পেল, তার ভিতরে প্রতিশোধ, রাগ, ক্রোধ জমতে পারে। আর সেই বীজ থেকেই সে ভবিষ্যতে অন্যকে কষ্ট দিতে পারে। অর্থাৎ, কষ্ট পাওয়া মানেই চক্র শেষ নয়।চক্রের বীজ তখনই জন্মায়!আজ যে খুনী… কাল সে খুনের শিকার হতে পারে। এখানে কর্মের প্রতিফলন reaction দেখানো হয়েছে।
আজ যে অন্যকে কষ্ট দেয়, সে আসলে নিজের ভবিষ্যতের কষ্ট তৈরি করছে। এটা ঠিক বুমেরাং-এর মতো।
আপনি ছুঁড়ে দিলে, ঘুরে ফিরে আবার আপনার কাছেই ফিরে আসবে! কর্ম কখনো হারায় না, শুধু সময় নিয়ে ফিরে আসে। এই চক্র কাউকে ছাড়ে না! এটাই সবচেয়ে কঠিন সত্য! আপনি ভালো হোন বা খারাপ। জ্ঞানী হোন বা অজ্ঞান।
কর্মের নিয়ম সবার জন্য একই! হিন্দু দর্শনে এটাকেই বলা হয় সংসারের বন্ধন। জন্ম…কর্ম…ফল…আবার জন্ম!

কেউ এই নিয়মের বাইরে নয়, যতক্ষণ না মুক্তি বা মোক্ষ পায়। তাই— কাউকে ঘৃণা করবেন না… কাউকে বিচার করবেন না।
যখন বুঝবেন— সবাই নিজের কর্মফলের মধ্যেই ঘুরছে, তখনই অন্যকে ঘৃণা করার ইচ্ছে কমে যাবে। এখন যে মানুষটা অন্যের সাথে খারাপ আচরণ করছে, সে নিজের জন্যই খারাপ ভবিষ্যৎ তৈরি করছে। তাই তাকে ঘৃণা নয়, বরং দূরে থাকা + বোঝা দরকার। একমাত্র বিচার করার অধিকার ঈশ্বরের, আমাদের নয়!
এখন শুধু নিজের জীবন ঠিক করুন… এটাই আসল টার্নিং পয়েন্ট! আপনি অন্যের কর্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু নিজের কর্ম—পুরোপুরি আপনার হাতে! তাই আমাদের ফোকাস হওয়া উচিত— আমি কী ভাবছি, আমি কী বলছি, এবং আমি কী করছি তার ওপর। আপনি আজ যা বপন করছেন… আগামীকাল সেটাই কাটাবেন!
এটা একটা চিরন্তন নিয়ম! এই নিয়ম কেউ এড়াতে পারে না। ভালো বীজ বপন করলে,ভালো ফল পাবেন। এবং খারাপ বপন করলে খারাপ ফল প্রাপ্ত হবেন! এটা শুধু ধর্ম না, বাস্তব জীবনেও সত্য!
ভগবানের কৃপা ছাড়া কর্মফল থেকে মুক্তি পাবে না।
মানুষ আসলে শত্রু নয়, সে নিজের কর্মের ফল ভোগ করছে। তাই অন্যকে দোষ না দিয়ে— নিজের কর্ম ঠিক করাই একমাত্র মুক্তির পথ। মনে রাখবেন— কর্মের বিচার দেরি হতে পারে… কিন্তু কখনো ভুল হয় না!
তাই— নিজের মনের ভেতরের হিংসা ছাড়ুন, অহংকার ছাড়ুন… এবং ভগবানের নাম নিন।
কারণ— এই চক্র থেকে বের হতে না পারলে, আপনিও একদিন এই খেলায় পড়বেন! কর্ম কখনো ঘুমায় না!
আপনি পালাচ্ছেন… কিন্তু কর্ম অপেক্ষা করছে! আজকের কাজ—আগামী জন্মের ভাগ্য! সংসার একটা খেলা নয়… এটা একটা ফাঁদ!





