ভূমিকম্প কেন হয়? পূর্বজন্মের কর্মফল নাকি প্রকৃতির নিয়ম

ভূমিকম্পে যারা মারা যায় তারা কি শুধু ভাগ্যের শিকার? নাকি এটা তাদের পাপের ফল। আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব! ভূমিকম্পে একটা শিশু মারা গেল… বন্যায় হাজার হাজার মানুষ সব হারালো।

এখন প্রশ্ন হলো— এটা কি তাদের পূর্বজন্মের কর্মফল? যদি হ্যাঁ হয়— তাহলে ঈশ্বর কি নিষ্ঠুর?

আর যদি না হয়—তাহলে এই দুঃখের কারণ কী!

আমরা যে পৃথিবীতে বাস করছি, এটা আসলে কোনো শক্ত বল নয়।

পৃথিবীর ভেতরের টেকটোনিক প্লেটের নড়াচড়া ও ভূমিকম্পের বৈজ্ঞানিক দৃশ্য

পৃথিবীর উপরের স্তর—যাকে “ক্রাস্ট” বলা হয়— এটা অনেকগুলো বড় বড় টুকরোতে ভাগ করা। এই টুকরোগুলোকে বলা হয় টেকটোনিক প্লেট! এই প্লেটগুলো সব সময় খুব ধীরে ধীরে নড়াচড়া করে। আর আমরা সেটা বুঝতেও পারি না…কিন্তু এই অদৃশ্য নড়াচড়ার মধ্যেই লুকিয়ে আছে, ভূমিকম্পের রহস্য। কখনো একটি প্লেট আরেকটির সাথে ধাক্কা খায়।যেমন—ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দিচ্ছে। এই ধাক্কার ফলেই তৈরি হয়েছে হিমালয়ের মতো বিশাল পর্বতমালা! কখনো আবার দুই প্লেট একে অপর থেকে দূরে সরে যায়। আর তখন মাঝখানে ফাঁক তৈরি হয়, আর সেই ফাঁক দিয়ে নিচের গরম ম্যাগমা ধীরে ধীরে উপরে উঠে আসে। এই প্রক্রিয়াতেও সৃষ্টি হয় কম্পন।

আবার এমনও হয়— দুই প্লেট একে অপরের পাশ দিয়ে ঘষে ঘষে সরে। এক সময় তারা আটকে যায়, আর ভেতরে জমতে থাকে প্রচণ্ড চাপ। বছরের পর বছর সেই চাপ জমতে থাকে… এক সময় হঠাৎ করে সেই আটকে থাকা অংশ ছুটে যায়। আর তখনই মুক্তি পায় বিশাল শক্তি! যাকে আমরা অনুভব করি ভূমিকম্প হিসেবে।

এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত শুনুন। আপনি যদি একটা স্কেল ভাঙতে চাপ দেন, প্রথমে কিছুই হয় না। কিন্তু চাপ বাড়তে বাড়তে এক সময় হঠাৎ “টক্” করে ভেঙে যায়। ঠিক এইভাবেই পৃথিবীর ভেতরে চাপ জমে, আর এক মুহূর্তে সেই চাপ ছেড়ে যায়, সেখান থেকেই জন্ম নেয় ভূমিকম্প। ভূমিকম্প কখনো হঠাৎ ঘটে না… এটা দীর্ঘ সময় ধরে জমে থাকা শক্তির ফল। এবং এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া।

এর সাথে মানুষের পাপ বা কর্মফলের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই।

শুনতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু বাস্তবটা একদম উল্টো।

কারণ, ভূমিকম্প শুধু ধ্বংস করে না— এটা পৃথিবীর স্বাভাবিক কার্যক্রমের একটি অপরিহার্য অংশ।

প্রথমত— ভূমিকম্পো না হলে পাহাড় পর্বত তৈরি হতো না। হিমালয়ের মতো বিশাল পর্বতমালা তৈরি হয়েছে প্লেটের সংঘর্ষে।

টেকটোনিক প্লেটের সংঘর্ষে হিমালয় পর্বত তৈরি হওয়ার বৈজ্ঞানিক দৃশ্য

এই নড়াচড়া না থাকলে পৃথিবী ধীরে ধীরে সমতল হয়ে যেত।

দ্বিতীয়ত— ভূমিকম্প এবং আগ্নেয়গিরি একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। ভূমিকম্প না থাকলে পৃথিবীর ভেতরের চাপ বের হওয়ার পথ কমে যেত। ফলে সেই চাপ এক সময় জমে গিয়ে আরও ভয়ংকর বিস্ফোরণ ঘটাতে পারতো। তখন কোটি কোটি মানুষ মারা যেত, এমনকি পৃথিবীটাই ধ্বংস হয়ে যেত! আপনি যে পৃথিবীতে দাঁড়িয়ে আছেন—এটা কখনোই স্থির না! ভেতরে ভেতরে এর মহাদেশগুলো সবসময় নড়ছে, এবং বদলাচ্ছে। আর এই পরিবর্তনই, পৃথিবীকে জীবন্ত রাখছে।

যদি এই চলাচল বন্ধ হয়ে যেত— তাহলে পৃথিবীও একদিন প্রাণহীন হয়ে যেত… ঠিক মঙ্গলের মতো!

মঙ্গল গ্রহের শুষ্ক ও প্রাণহীন পৃষ্ঠের বাস্তবধর্মী দৃশ্য

ভূমিকম্পো হলো পৃথিবীর “নিঃশ্বাস নেওয়ার” একটি প্রক্রিয়া। এটা না থাকলে পৃথিবী ধীরে ধীরে অসুস্থ হয়ে যেত… এবং এক সময় প্রাণহীন হয়ে পড়তো। যে ভূমিকম্পকে আমরা শুধু ধ্বংস হিসেবে দেখি… সেটাই আসলে পৃথিবীকে বাঁচিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

অতিরিক্ত বৃষ্টি হলে নদীর জল বেড়ে যায়, আর যখন সেই জল ধরে রাখতে পারে না— তখনই নদী উপচে পড়ে, আর সৃষ্টি হয় বন্যা। বিজ্ঞান বলছে— এটা একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। অর্থাৎ,Natural Process. কিন্তু, এখানেই একটা গভীর প্রশ্ন উঠে আসে। হাজার হাজার মানুষের মধ্যে, কেন কিছু মানুষেরই ঘরবাড়ি ভেঙে যায়? কেন কেউ সব হারায়, আর কেউ নিরাপদে থাকে।

বন্যায় ঘরবাড়ি ভেসে যাচ্ছে আর অন্যদিকে মানুষ আনন্দ করছে

বিজ্ঞান আমাদের বলে—কিভাবে বন্যা হলো, এবং কিভাবে ভূমিকম্প হলো।

এই সব কিছুর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে। কিন্তু… বিজ্ঞান কখনো বলতে পারে না যে,কেন এই মানুষটার সাথেই এমন হলো। কেন তার জীবনেই এভাবে আঘাত এলো! ঠিক এই খানেই শাস্ত্র কথা বলে।

হিন্দু ধর্ম বলে— এগুলো শুধুই ঘটনাচক্র নয়, এর পেছনে আছে কর্মফল এবং জীবনের গভীর কারণ।

বিজ্ঞান বলবে— ভূমিকম্প হয়েছে। কিন্তু শাস্ত্র বলবে— কেন এই মানুষটার জীবনেই এই ঘটনা ঘটলো।

বিজ্ঞান বলে—HOW. আর শাস্ত্র বলে—WHY. এই জগৎ এলোমেলো না। Physics-এর law আছে, এবং Nature-এর law আছে। তাহলে— জীবনের কোনো law থাকবে না?

 শাস্ত্র বলছে— কর্মই সেই law। প্রকৃতির গুণ দ্বারাই সব কর্ম হয়!

অনেকেই মনে করেন— এই পৃথিবী সুখ পাওয়ার জায়গা। কিন্তু… শ্রীকৃষ্ণ বলছেন— এই জগৎ আসলে “দুঃখালয়”।

এখানে আছে— মৃত্যু, রোগ, আর নানান দুর্যোগ।এইটাই বাস্তবতা যেটা আমরা এড়িয়ে যেতে চাই।

তুমি যা করছো— তার ফল একদিন না একদিন ফিরেই আসবে। আজ না হলে… কাল।এই জন্মে না হলে… পরের জন্মে।

কিন্তু কর্মফল— কখনোই এড়ানো যায় না! এটা শুধু এই এক জীবনের হিসাব নয়, এটা চলছে জন্ম-জন্মান্তরের কর্মফলের হিসাব। প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত— নিরবে লেখা হচ্ছে তোমার ভবিষ্যৎ। এই জীবনটা কেবল আজকের জন্য না, এটা বহু জন্মের গল্পের একটা অংশ মাত্র। বন্যা, খরা বা ভূমিকম্পে… অনেক নিরীহ শিশু মারা যায়।

তখন একটা প্রশ্ন আমাদের মনে জাগে— এই শিশুটার কী দোষ ছিল? ওই শিশুটাই কেন মারা গেল? আমরা শুধু এই এক জীবনের ঘটনাগুলোই দেখি… তাই সবকিছু অন্যায় বলে মনে হয়। কিন্তু… শাস্ত্র বলে— আত্মা কখনো নতুন নয়।

সে তার আগের জন্মের কর্মফল নিয়েই এই জীবনে আসে। মানুষের দেহ একদিন নষ্ট হয়ে যায়… কিন্তু— মানুষের মন, বুদ্ধি, এবং অহংকার— এই সূক্ষ্ম উপাদানগুলো থেকে যায়। এইগুলোই বহন করে— পূর্ব জন্মের কর্মের ছাপ।

আর সেই কর্মফলই… এক সময় জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে, আমাদের জীবনে প্রকাশ পায়। যা আমরা আজ “অন্যায়” ভাবছি… তা হয়তো বহু জন্মের কর্মফলেরই ফলাফল। ভূমিকম্প তোমার শত্রু না, বন্যাও না, ওগুলো শুধু মাধ্যম। আসল কারণ হলো— তোমার কর্ম।

তুমি যখন সুখ পাও— তখন তোমার পুণ্য ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। আর যখন তুমি দুঃখ পাও— তখন তোমার পাপের ফল ভোগ হচ্ছে। কিন্তু… এই চক্র কখনো থামে না। এভাবেই জীবন এগিয়ে চলে! তুমি হয়তো ভাবছো— আমি তো কারো ক্ষতি করি না… আমি সৎ পথে চলি। তাহলে আমার জীবনে দুঃখ কেন? কিন্তু… তুমি আজ তোমার অতীত মনে করতে পারছো না। এই জন্মের আগেও ছিল তোমার অনেক জন্ম. আর সেই সব জন্মে করা কর্মই, আজ তোমার জীবনে ফল হয়ে ফিরে আসছে। শ্রীকৃষ্ণ কখনোই বিনা কারণে কাউকে দুঃখ দেন না। আর দেবেনও না!

দুঃখের সময় ভক্তকে সান্ত্বনা দিচ্ছেন শ্রীকৃষ্ণ

প্রতিটি সুখ আর দুঃখ— শুধুই আমাদের নিজের কর্মের প্রতিফলন। জীবনে যা কিছু ঘটছে— তা কাকতালীয় নয়… সবই কর্মের নিখুঁত হিসাব।

 শ্রীকৃষ্ণ গীতায় বলছেন— যজ্ঞার্থাৎ কর্ম… অর্থাৎ,ভগবানের জন্য কাজ করো। না হলে— বন্ধন! শুনে রাখুন- ভূমিকম্প তোমাকে একবার ভাঙবে। কিন্তু কর্মফল— তোমাকে বারবার ভাঙবে। যতক্ষণ না তুমি সত্য বুঝতে না পারো!

Leave a Comment