মৃত্যু যদি ভগবানের ইচ্ছাতেই হয়, তাহলে আত্মহত্যা মহাপাপ কেন? গীতা ও শাস্ত্রের ব্যাখ্যা।

অনেকে বলেন— মৃত্যু ভগবানের হাতে… যদি সত্যিই তাই হয়— তাহলে যারা আত্মহত্যা করে, তাদের মৃত্যু কে ঘটাল?

ভগবান…? নাকি সে নিজেই! যদি বলো— সবই ভগবানের ইচ্ছা… তাহলে আত্মহত্যা মহাপাপ কেন? মৃত্যুর পর শাস্তির কথা বলা হয় কেন? নরকের ভয় দেখানো হয় কেন? এখানেই লুকিয়ে আছে এক গভীর সত্য… যদি সবকিছুই তাঁর ইচ্ছায় হয়, তাহলে আমি যদি নিজের জীবন শেষ করি— সেটাও কি তাঁর ইচ্ছা নয়?

 এই প্রশ্নটাই অনেককে ধ্বংসের দিকে ঠেলে দেয়… কারণ— এই প্রশ্নের ভুল উত্তর… একটা জীবন শেষ করে দিতে পারে! আজ আমরা সেই সত্যটা জানবো, যা শুনলে আপনার ভিতরটা কেঁপে উঠবে। মৃত্যু—যেটা ভগবানের নিয়মে আসে… আর আত্মহত্যা—যেটা আমরা নিজেরা টেনে আনি।

 একটা কথা মনে রাখুন… মৃত্যু হলো সময় পূর্ণ হওয়া, আর আত্মহত্যা হলো সময় ভেঙে ফেলা। আপনি যদি পরীক্ষার আগে খাতা ছিঁড়ে ফেলেন… তাহলে কি আপনি পাশ করবেন? না। আপনার এই জীবনও একটা পরীক্ষা! সময় শেষ না হওয়া পর্যন্ত… আপনাকে পরীক্ষা দিতে হবে।

শাস্ত্র গভীরভাবে বলছে— আত্মহত্যা দেখতে নতুন কাজ… কিন্তু,এটা আসলে পুরনো কর্মফলের ফল! যে মানুষ আগে অন্যকে কষ্ট দিয়েছে, অন্যের জীবনকে অসম্মান করেছে, সেই কর্ম একদিন তার কাছে ফিরে আসে!

এই জন্যই এখন তার মন অস্থির হয়…

দুঃখ ও হতাশায় একা বসে কাঁদছে এক যুবক

সে উদ্বেগে জ্বলে… সে নিজের জীবনকেই মূল্যহীন মনে করে… এবং শেষে— সে নিজের হাতেই নিজের জীবন শেষ করে। কিন্তু—এটা শেষ নয়, আবার এটা শুরুও নয়… এটা কর্মের ভয়ংকর চক্র!

 শাস্ত্র বলছে— আত্মাকে কখনো হত্যা করা যায় না! আপনি অমূল্য নিজের দেহ নষ্ট করলেন, কিন্তু আত্মা রয়ে গেল।

 এখন কি হবে? আপনি দেহ হারালেন, কিন্তু কষ্ট হারালেন না! বরং— দেহহীন অবস্থায় সেই আত্মা, আরও বেশি যন্ত্রণা অনুভব করে! কেন? কারণ— দেহ থাকলে আপনি নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন… আপনি কাঁদতে পারেন…এবং সাহায্য চাইতে পারেন। কিন্তু দেহ ছাড়া— আপনি শুধু অনুভব করবেন… কিন্তু, কিছু করতে পারবেন না!

 আর সবচেয়ে বড় কথা হলো— আত্মহত্যা করলে, নতুন দেহ পেতে অনেক দেরি হয়! আপনি মাঝপথে পরীক্ষা ছেড়ে দিয়েছেন… তাই আবার সুযোগ পেতে আপনাকে অপেক্ষা করতে হবে।

অনেকেই ভাবে— আমি মরলে সব শেষ… এটাই মানুষের সবচেয়ে বড় ভুল! মৃত্যু শেষ নয়,মৃত্যু শুধু দরজা।

 আপনি দেহ বদলান,কিন্তু আপনার কর্ম আপনার যন্ত্রণা,আপনার সাথেই যায়! আপনি সমস্যা থেকে পালালেন,কিন্তু, সমস্যাকে সঙ্গে নিয়েই গেলেন! তাই আত্মহত্যা—সমস্যার সমাধান নয়, সমস্যাকে আরও গভীর করে দেয়।

এখন প্রশ্ন হলো— কি করলে এই পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি পাবে?

 পালিয়ে নয়,ভেঙে পড়ে নয়,ভগবানের দিকে ফিরে!

দুঃখে কাঁদছে এক যুবক এবং তাকে আশা দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ

আপনার কষ্ট,আপনার ব্যথা, আপনার দুঃখ— সব তাঁর কাছে সমর্পণ করুন। মনে রাখবেন— যে কাঁদে ভগবানের জন্য, সে কখনো একা থাকে না!

 আপনি ভাবছেন— “আমি শেষ…” কিন্তু ভগবান বলছেন—  “না… এটা শুরু!”

আত্মহত্যা কখনও দুঃখ থেকে মুক্তির শেষ সমাধান হতে পারে না। কারণ মানুষের জীবন কেবল একটি শরীর নয়, এটি ভগবানের দেওয়া এক মহামূল্যবান সুযোগ।

এই পৃথিবীতে প্রতিটি মানুষকে ভগবান একটি আশা নিয়ে পাঠিয়েছেন।

একবার গভীরভাবে ভেবে দেখুন— এই পৃথিবীতে সবাই একইভাবে বাঁচে না। কোনো শিশু জন্মের কয়েক বছরের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে যায়। আবার কোনো যুবক হঠাৎ একটি দুর্ঘটনায় মারা যায়। অন্যদিকে কেউ শত কষ্ট, রোগ আর যন্ত্রণার মধ্যেও বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকে। কেন এমন হয়? কারণ জীবন ও মৃত্যু সম্পূর্ণ ভগবানের নিয়ন্ত্রণে। মানুষ চাইলেই নিজের জীবনের সময় বাড়াতে পারে না, আবার কমাতেও পারে না— যদি না সে নিজের স্বাধীন ইচ্ছাকে ভুল পথে ব্যবহার করে।

হিন্দু শাস্ত্র বলে, ভগবান প্রতিটি জীবকে এই জগতে একটি উদ্দেশ্য নিয়ে পাঠান। যখন একটি শিশু জন্মায়, তখন যেন ভগবানের হৃদয়ে একটি আশার আলো জ্বলে ওঠে— “হয়তো একদিন সে আমাকে স্মরণ করবে, আমার নাম নেবে, আমার পথে ফিরে আসবে।”

কিন্তু মানুষ বড় হতে হতে জগতের মোহে ডুবে যায়। ধন, সুখ, সম্পর্ক, অহংকার— এসবের মধ্যে সে ভগবানকে ভুলে যায়। তবুও ভগবান আশা ছাড়েন না। মানুষ যখন বৃদ্ধ হয়, তখনও যেন ভগবান অপেক্ষা করেন— “হয়তো এখন সে আমাকে ডাকবে।”

ভাবুন, ভগবান কত ধৈর্য নিয়ে মানুষের ফেরার অপেক্ষা করেন।

আর সেই মানুষই যখন আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দেয়, তখন সে শুধু নিজের শরীরকে ধ্বংস করে না— ভগবানের সেই আশাটাকেও ভেঙে দেয়। তাই আত্মহত্যাকে মহাপাপ বলা হয়। কারণ এটি শুধু মৃত্যু নয়, এটি ভগবানের দেওয়া সুযোগকে নিজের হাতে নষ্ট করে দেওয়া।

ভগবান মানুষকে একটি বিশেষ জিনিস দিয়েছেন— সেটা হলো,স্বাধীন ইচ্ছা। পশুপাখিরা এই স্বাধীনতা পায়নি। মানুষ চাইলে ভালো পথেও যেতে পারে, আবার ভুল পথেও যেতে পারে। তাই কেউ যদি আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, ভগবান জোর করে তাকে থামান না। কারণ ভালোবাসার আরেক নাম স্বাধীনতা। কিন্তু এর মানে এই নয় যে ভগবান কষ্ট পান না। একজন মা যেমন সন্তানের ভুল সিদ্ধান্তে কাঁদেন, তেমনি ভগবানও কষ্ট পান যখন কোনো মানুষ দুঃখে হার মেনে নিজের জীবন শেষ করে দেয়।

একবার হাসপাতালের দিকে তাকিয়ে দেখুন। সেখানে কত মানুষ শুধু বাঁচার জন্য যুদ্ধ করছে।

হাসপাতালের আইসিইউতে অক্সিজেন নিয়ে বাঁচার জন্য লড়াই করছে এক যুবক, পাশে কাঁদছেন তার মা

কেউ অক্সিজেন নিয়ে শ্বাস নিচ্ছে, কেউ কোটি টাকা খরচ করছে, শুধু আরেকটু সময় বেঁচে থাকার জন্য। হাসপাতালে বহু মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে শুধু আরেকটা সকাল দেখতে চায়। অথচ আমরা এই পৃথিবীতেই কিছু মানুষ সাময়িক দুঃখ কষ্ট অন্ধকারকে চিরস্থায়ী ভেবে, নিজের জীবন শেষ করে দেয়।

কিন্তু সত্য হলো— অন্ধকার কখনও সূর্যকে হারাতে পারে না। রাত যত দীর্ঘই হোক, সূর্য আবার আলো নিয়ে ফিরে আসে। তেমনি মানুষের জীবনেও দুঃখ স্থায়ী নয়। আজ যে কষ্ট আপনাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে, কাল হয়তো সেই কষ্টই আপনাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বানাবে।

তাই কখনও হার মানবেন না। নিজেকে শেষ করার কথা ভাববেন না। ভগবানের উপর বিশ্বাস রাখুন, কারণ তিনি এখনও আপনার জন্য আশা নিয়ে অপেক্ষা করছেন। কবে তুমি তার চরণে স্মরণ নেবে।

কারণ— যে মানুষ হাজার অন্ধকারের মাঝেও বেঁচে থাকার সাহস রাখে, একদিন ভগবান তার জীবনেই নতুন আলোর সূর্য উদয় করেন।”

Leave a Comment