একজন কৃষ্ণভক্তের দ্বারা পুরো বংশ উদ্ধার হলে,অন্যদের হরিনাম করা কেন প্রয়োজন?

অনেকে বলেন, একটা বংশে যদি একজন কৃষ্ণভক্ত জন্মায়… তাহলে পুরো বংশই উদ্ধার হয়ে যায়… কিন্তু তবুও, মনের ভেতরে একটা প্রশ্ন থেকে যায়… যদি একজন ভক্ত থাকলেই সবাই মুক্তি পায়, তাহলে আপনি কেন কৃষ্ণ নাম করবেন?

আপনি পাপ করলেন… আপনি অন্যায় করলেন… এবং আপনি ভগবানকে ভুলে গেলেন…

আর ভাবলেন— “আমাদের বংশে তো একজন ভক্ত আছে… সে আমাকে বাঁচিয়ে দেবে…” এই চিন্তাটাই সবচেয়ে বড় বিপদ!

শাস্ত্র স্পষ্ট বলছে— প্রত্যেকেই তার নিজের কর্মফল ভোগ করবে। আপনি যা করবেন… তার ফল, আপনাকেই ভোগ করতে হবে। কেউ আপনার হয়ে, শাস্তি ভোগ করবে না! আপনি পাপ করবেন… আর অন্য কেউ মুক্তি পাবে— এটা কখনোই শাস্ত্রের নিয়ম নয়। একটা কথা মনে রাখুন… কর্মফল হলো, আগুনের মতো… যে ছুঁবে, সে-ই পুড়বে।

 রাজা যদি অন্যায় করে, তার শাস্তি রাজাকে পেতে হয়।

স্বামী যদি অধর্ম করে— তার ফল তাকেই ভোগ করতে হয়।

আর ছেলে পাপ করলে, অনেক সময় পিতাকে দণ্ড দিতে হয়… কিন্তু এর মানে এই নয় যে— পাপী মুক্ত হয়ে গেল,পাপের হিসাব একদিন একদিন করে মেটাতে হবেই! ছেলে পাপ করলে… শাস্তি কিন্তু তার, বাবার উপর পড়ে না, পড়ে লজ্জা। সমাজ তখন আঙুল তোলে বলে, “তুমি ছেলেকে কেমন শিক্ষা দিয়েছো?”

শুধুমাত্র বাবা মাথা নিচু করে বাঁচে, এবং অপমান সয়! এটাই তার কষ্ট,ও তার দণ্ড।

কিন্তু মনে রাখবেন— এটা শুধু সাময়িক। আসল বিচার একদিন হবেই। যে পাপ করেছে— সে কখনোই রেহাই পাবে না।

একদিন তাকে নিজের পাপের হিসাব, নিজেকেই দিতে হবে! এক এক করে… কোনো কিছু বাদ যাবে না। নিজের পাপের জন্য, বাবা কাঁদতে পারে… কিন্তু শাস্তি ভোগ করতে হবে তোমাকেই।

এবার শুনুন মূল্যবান কিছু কথা… যখন একজন মানুষ সত্যিকারের ভক্ত হয়… তখন তার জীবন বদলে যায়। তার ভিতরটা বদলে যায়, এবং তার ঘুমিয়ে থাকা আত্মা আবার জেগে ওঠে।

শাস্ত্রে বলা হয়েছে— “নির্দহতি চ ভক্তিভাজাং”

অর্থাৎ— ভক্তি আগুনের মতো সব পাপ পুড়িয়ে দেয়! ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন— “সর্বপাপেভ্যো মোক্ষ্যয়িষ্যামি” অর্থাৎ,“আমি আমার ভক্তকে সব পাপ থেকে মুক্তি দেব।”

শ্রীকৃষ্ণ ভক্তকে সব পাপ থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিচ্ছেন

“যোগক্ষেমং বহাম্যহম্” “আমি নিজেই আমার ভক্তের সব অভাব পূরণ করি।”

 এবার চিন্তা করুন… যার পাশে স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছেন— তার জীবনে কি অভাব থাকতে পারে? এইজন্য ভক্ত কখনো একা নয়… ভক্তের সাথে স্বয়ং ভগবান থাকেন!

এবার আসল প্রশ্ন হল— “একজন ভক্ত থাকলে পুরো বংশ উদ্ধার হয়”—এর মানে কি? শুনুন… এটা কোনো “ফ্রি টিকিট” নয়! এটা কোনো, “পাপ করে বাঁচার লাইসেন্স” নয়! এটা হলো—কৃপা পাওয়ার দরজা খুলে যাওয়া।

যখন বংশে একজন শুদ্ধ ভক্ত জন্মায়— তখন সেই বংশের উপর ভগবানের বিশেষ কৃপা পড়ে। সেই বংশের মানুষরা, তখন মুক্তির সুযোগ পায়। নিজেকে বদলানোর সুযোগ, জাগ্রত হওয়ার সুযোগ, এবং ভক্তি করার সুযোগ।

 কিন্তু, সুযোগ পাওয়া আর গ্রহণ করা—দুটো আলাদা জিনিস! ধরুন, আপনার মুক্তির দরজা খুলে গেছে, কিন্তু আপনি যদি ঢুকতেই না চান, তাহলে কে আপনাকে বাঁচাবে? এইজন্য কৃষ্ণ গীতায় বললেন, নিজেকে নিজেই উদ্ধার করুন!

প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেব বললেন— “তোমার একুশ কুল উদ্ধার হয়ে গেছে।” কিন্তু প্রশ্ন হলো— প্রহ্লাদের পিতা, হিরণ্যকশিপু কি ভক্ত হয়েছিল? না! সে তো ভগবানের বিরোধিতা করেছিল! তাহলে “উদ্ধার” মানে কি?

এখানেই আসল রহস্য… তার বংশের মানুষরা ভবিষ্যতে ভক্তির পথে আসার সুযোগ পাবে। তাদের উপর ভগবানের কৃপা থাকবে। কিন্তু জোর করে কেউ বৈকুণ্ঠে যাবে না!

 ধ্রুব মহারাজ— যখন তিনি ভগবানের ধামে যাচ্ছিলেন… তখন হঠাৎ, তিনি মায়ের কথা ভাবলেন… “আমার মায়ের কি হবে?” তখন ভগবানের দূতরা দেখালো, “দেখো, তোমার মা আগেই বৈকুণ্ঠে যাচ্ছেন!”

ধ্রুব মহারাজ বৈকুণ্ঠ ধামে যাচ্ছেন

তাহলে বুঝুন… ভক্তের হৃদয়ের চিন্তাও ভগবান পূরণ করেন! এই হল কৃষ্ণ ভক্তের মহিমা…

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে— “আমার বংশে একজন ভক্ত আছে… আমি কিছু না করলেও হবে…” এই চিন্তা আপনাকে সরাসরি অন্ধকারে নিয়ে যাবে! ভক্তের কৃপা আপনাকে সুযোগ দেবে… কিন্তু, ভক্তি আপনাকেই করতে হবে!

 কেউ আপনার হয়ে শ্বাস নিতে পারে? না। কেউ আপনার হয়ে খেতে পারে? না। তাহলে কেউ আপনার হয়ে মুক্তি পাবে কিভাবে? মুক্তি সম্পন্ন ব্যক্তিগত! ভক্তিও ব্যক্তিগত! কৃষ্ণপ্রেমও ব্যক্তিগত!

শেষে একটাই কথা বলি… আপনার বংশে কেউ ভক্ত থাকলে— আপনি সৌভাগ্যবান। কিন্তু…

 আপনি যদি নিজে ভক্ত না হন— তাহলে সেই সৌভাগ্যও, আপনার কাজে আসবে না। আপনি আগুনের পাশে বসলে উষ্ণতা পাবেন… কিন্তু, আগুনে হাত না দিলে, আগুনের শক্তি পাবেন না! তাই এখন,এবং আজকেই সিদ্ধান্ত নিন, “আমি অন্যের উপর ভরসা করে থাকব না…” “আমি নিজেই কৃষ্ণের নাম করব…” “এবং,আমি নিজেই ভক্তি করব…”

 কারণ— যে নিজে জাগে, সেই-ই সত্যিকারের মুক্তি পায়!

যদি আপনি সত্যিই চান— আপনার জীবন বদলাতে… এবং আপনার বংশকে পবিত্র করতে… তাহলে— আজ থেকেই কৃষ্ণ নাম শুরু করুন।

শাস্ত্রে বলা হয়েছে—  একবার কৃষ্ণনামেই কোটি জন্মের পাপ নষ্ট হয়! তাই যদি হয়, তাহলে আমাদের কেন প্রতিদিন হরিনাম করতে হবে? শোনো… এটা শুধু একটা প্রশ্ন নয়— এটা আমাদের আত্মার ঘুমিয়ে থাকার প্রমাণ!

 শাস্ত্র যখন বলে— “একবার কৃষ্ণ নামেই মুক্তি”, তখন সেই নাম কেমন করে করতে হয় জানো? সেটা কোনো ঠোঁটের শব্দ নয়… সেটা কোনো যান্ত্রিক জপ নয়… সেটা হৃদয়ের আর্তনাদ!

 একটু ভেবে দেখুন — একজন ডুবে যাওয়া মানুষ যখন “বাঁচাও!” বলে চিৎকার করে, তার সেই একটা ডাকেই চারদিক কেঁপে ওঠে! তেমনি, যখন আত্মা সত্যিই কাঁদে— “হে কৃষ্ণ! তুমি ছাড়া আমার কেউ নেই!” সেই একবার নামই, কোটি জন্মের অন্ধকার ছিন্ন করে দেয়! কিন্তু আমাদের নাম কেমন? মুখে নাম,আর মনে পরিকল্পনা! জপমালা হাতে, আর মনে ভোগের চিন্তা। ঠোঁটে কৃষ্ণ, আর অন্তরে বিষ!

আমাদের এই নাম… নাম নয়, নামের ছায়া মাত্র! আমরা এখনো সেই “একবার নামের” যোগ্য হইনি! আচ্ছা, তাহলে আমরা প্রতিদিন নাম করব কেন? কারণ— প্রতিদিন নাম করা মানে যুদ্ধ করা! নিজের কামনার বিরুদ্ধে যুদ্ধ, নিজের অহংকারের বিরুদ্ধে যুদ্ধ, এবং নিজের পাপসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ।

 প্রতিদিন নাম করলে… তোমার ভিতরের অন্ধকারে একটা করে আঘাত হয়! প্রতিদিন নাম করা মানে— তুমি নিজের হৃদয়কে ঘষে ঘষে পরিষ্কার করছো! যেমন, আয়না ময়লা হলে মুখ দেখা যায় না, তেমনি হৃদয় মলিন হলে, কৃষ্ণ সেখানে প্রকাশ পান না! আর যখন… এই প্রতিদিনের নাম, কৃষ্ণ নামের এই অশ্রু, এই সাধনা— তোমার হৃদয়কে একেবারের জন্য নির্মল করে দেবে— তখন হঠাৎ… একদিন একটা নাম বেরিয়ে আসবে— “হে কৃষ্ণ…” তুমি ছাড়া আমার আপন কেউ।

হরিনাম করে ভক্ত শ্রীকৃষ্ণের শরণ নিচ্ছেন

আর সেই নামই—তোমার সমস্ত জন্মের পাপ, বন্ধন, অন্ধকার— সবকিছু ভস্ম করে দেবে!

একটা কথা মনে রাখো— তুমি প্রতিদিন, নাম করছো না শুধু ফল পাওয়ার জন্য… তুমি নাম করছো— নিজেকে সেই একবার সত্যিকারের নামের জন্য প্রস্তুত করার জন্য! তাই আজ থেকে— নামকে অবহেলা নয়, নামকে অনুভব করো!

প্রতিটা নাম বলো— এমনভাবে, যেন এটা তোমার জীবনের শেষ সুযোগ! কারণ… কে জানে— এই নামটাই হয়তো তোমার চিরমুক্তির চাবি!

Leave a Comment