বোবা সন্তান কেন জন্মায়? কর্মফল নাকি পিতামাতার পাপ?

একটা ধনীর গৃহে, একটি বোবা সন্তান অথবা প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করল। এটা কার কর্মফলে, বোবা সন্তানের ,নাকি পিতা মাতার। একটা ধনী পরিবার… বাড়িতে সব আছে—টাকা, গাড়ি, সম্মান…

কিন্তু একদিন— সেই ঘরে জন্ম নিল একটি সন্তান… যে কথা বলতে পারে না… সেই ধনী বাবা-মা কাঁদছে… সেই প্রতিবন্ধী সন্তান চুপ করে পিতা-মাতার দিকে তাকিয়ে আছে…

বোবা সন্তান জন্ম নেওয়ায় মায়ের দুঃখের দৃশ্য

তখন সাধারণ মানুষের মনে, এই প্রশ্নটা ছুরির মতো এসে লাগে।

“এটা কার দোষ?” “সন্তানের কর্মফল?” “না পিতামাতার পাপের ফল!”

 নাকি… এর পিছনে আছে আরও গভীর কোনো সত্য। আজ আপনি এমন কিছু শুনবেন— যা আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। শাস্ত্র বলছে— “পিতা নিজের কর্মফলে এমন বোবা সন্তান পেল…” আর, “সন্তান নিজের কর্মফলে এমন ধনীর ঘরে জন্ম নিল…” একটি ঘটনা, কিন্তু দুই দিক! এটা কাকতালীয় নয়… এটা নিখুঁত হিসাব!

 যেমন, দুইটা তীর ছোঁড়া হলে— দুই দিক থেকে এসে এক বিন্দুতে মিলিত হয়! তেমনি, কর্ম কখনো ভুল করে না! আপনি যা করেন… তা কোথাও না কোথাও জমা থাকে… আর সঠিক সময় হলে— সেটা ফিরে আসে!

 শাস্ত্র ইঙ্গিত দিয়েছে— যে মানুষ পূর্বজন্মে, অন্যকে চুপ করিয়ে দিয়েছে… অন্যের কণ্ঠ রুদ্ধ করেছে… এবং বিষাক্ত কথা বলে, মানুষকে আঘাত করেছে… সেই কর্মই তার পরবর্তী জন্মে কণ্ঠকে আঘাত করে!

 ফলে— সে এমন জন্ম পায়— যেখানে সে নিজেই কথা বলতে পারে না… যে বাক্য দিয়ে একদিন সে অন্যকে জ্বালিয়েছিল… সেই বাক্যই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়! এটা প্রতিশোধ নয়… এটা শিক্ষা…

যেন সে অনুভব করে—“কথা না বলতে পারা কত বড় কষ্ট…” এখন আসি ধনী পিতামাতার প্রসঙ্গে… অনেক সময় দেখা যায়, তারা পূর্বজন্মে অর্থ ও সম্পদের অহংকারে ভেসে গিয়েছিল। দুর্বল মানুষদের অবহেলা করেছে, কারও কষ্ট বা কান্না দেখেও চোখ ফিরিয়ে নিয়েছে।

অহংকারী ধনী ব্যক্তি ভিখারিকে অবহেলা করছে

কিন্তু কর্মফল কখনোই হারিয়ে যায় না… তা একদিন ফিরে আসে—তবে ভিন্ন রূপে।

এই জন্মে তাদের ঘরেই এমন এক সন্তানের আগমন হয়, যাকে তারা প্রাণ দিয়ে ভালোবাসে… কিন্তু সেই সন্তানের কষ্ট দেখে তারা প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কেন এমন হয়? কারণ, এই অভিজ্ঞতাই তাদের হৃদয়কে নরম করে তোলে। তারা তখন অন্যের কষ্ট বুঝতে শেখে, সহানুভূতি অনুভব করতে শেখে।

তাদের কাছে হয়তো সবই আছে— অর্থ, বাড়ি, সম্মান… কিন্তু মনের শান্তি নেই। একটি অদৃশ্য অভাব তাদের প্রতিদিন পোড়ায়, যা তাদের মনে করিয়ে দেয়— মানুষের জীবনে শুধু ধন নয়, মানবিকতা আর দয়ার মূল্যই সবচেয়ে বড়।

বিজ্ঞান বলছে— কিছু নির্দিষ্ট কারণে এমনটা হয়।

যেমন— জেনেটিক সমস্যা (DNA-র পরিবর্তন), মস্তিষ্কের বিকাশে সমস্যা, গর্ভাবস্থার জটিলতা, বা জন্মের সময় কোনো সমস্যা। অর্থাৎ, বিজ্ঞান পরিষ্কারভাবে ব্যাখ্যা করে—কিভাবে এটা ঘটে। কিন্তু… আমাদের মনে আরেকটা প্রশ্ন আসে।

“কেন এমন হলো?”

এই প্রশ্নের উত্তর বিজ্ঞান সবসময় দেয় না। কারণ, বিজ্ঞান মূলত শরীরের কারণ বোঝায়, জীবনের উদ্দেশ্য নয়। বিজ্ঞান শরীর দেখে… আর ধর্ম আত্মা দেখে… এই জায়গাতেই মানুষ ধর্মের দিকে তাকায়।

ধর্ম আমাদের শেখায়— কিভাবে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য রাখতে হয়, কিভাবে অন্যের কষ্ট বুঝতে হয়, কিভাবে ভালোবাসা দিয়ে, জীবনকে গ্রহণ করতে হয়। তবে একটি বিষয় খুব স্পষ্ট… বিজ্ঞান কোথাও বলে না যে এটা কারও পাপ বা শাস্তির ফল। তাই, কাউকে দোষ দেওয়ার কিছু নেই।

 সত্যটা হলো— বিজ্ঞান আমাদের বলে, কিভাবে এটা ঘটেছে। আর, ধর্ম আমাদের শেখায়, এই পরিস্থিতিতে কিভাবে শক্ত হয়ে দাঁড়াতে হয়।

দুটোকে একসাথে বুঝতে পারলে— জীবনকে আরও পরিষ্কারভাবে দেখা যায়, আর মানুষকে আরও গভীরভাবে বোঝা যায়।

কেউ দোষী নয়! না সন্তান… না পিতামাতা… এটা শাস্তি নয়… এটা একটি শিক্ষা! সবাই এখানে শিখতে এসেছে।

 কেউ নীরবতার মাধ্যমে… আবার কেউ কষ্টের মাধ্যমে… একটা বাস্তব ঘটনা ইমাজিশন করুন… এক ধনী বাবা তার বোবা সন্তান… একদিন সেই বাবা বললেন— “আমার এত টাকা… কিন্তু আমার সন্তান আমাকে ‘বাবা’ বলে ডাকতে পারে না…” সেই মুহূর্তে—  তার সব অহংকার ভেঙে গেল! সে বুঝলো— ভালোবাসার দাম টাকায় মাপা যায় না… আপনি যেটাকে দুর্ভাগ্য ভাবছেন…

 সেটা হয়তো— ভগবানের সবচেয়ে গভীর পরিকল্পনা! যে সন্তান কথা বলতে পারে না… সে হয়তো শেখাতে এসেছে, “নীরবতার মধ্যেও ভালোবাসা থাকে…” আর যে বাবা-মা আজ কাঁদছে… তারা হয়তো সেই কান্নার মধ্যেই, তাদের আত্মাকে শুদ্ধ করছে।

কাউকে বিচার করবেন না… কাউকে দোষ দেবেন না… কারণ— আপনি জানেন না, কোন আত্মা কোন পথ দিয়ে মুক্তির দিকে যাচ্ছে!

শুধু একটাই কাজ করুন— মানুষকে ভালোবাসুন… সহানুভূতি রাখুন… আর নিজের কর্মটা ঠিক রাখুন…

 কারণ— আজ যা আপনি দেখছেন… কাল সেটা আপনার জীবনেও আসতে পারে!

নাকি— আমরাই কিছু ভুল বুঝে বসে আছি! একটা প্রশ্ন করি আপনাদের।

 আপনি যদি আগুনে হাত দেন— আগুন আপনাকে পোড়াবেই। আপনি যদি বিষ খান— শরীর ভেঙে পড়বেই। এটাই প্রকৃতির নিয়ম। কারণ থাকলে, ফল হবেই। তাহলে— আপনি অন্যায় করবেন… আপনি অধর্ম করবেন… আপনি পাপ করবেন…

আর ভাববেন— “ভগবান আমাকে বাঁচিয়ে দেবেন!” এটা কি যুক্তি?

দুঃখে ভেঙে পড়া যুবককে দূর থেকে দেখছেন শ্রীকৃষ্ণ

শাস্ত্র বলছে— আমরা আমাদের কর্মদোষে দুঃখ পাই। ভগবান কোনদিন জীবকে দুঃখ দেন না… আমরা নিজেরাই দুঃখ তৈরি করি! কর্ম হলো ছায়ার মতো…

আপনি যেদিকে যাবেন— সে আপনার পিছন ছাড়বে না! এই দুঃখ কেবল এক রকম নয়… শাস্ত্র বলছে—ত্রিতাপ দুঃখ।তিন ধরনের আগুনে মানুষ জ্বলছে!

১. আধ্যাত্মিক তাপ, ২. আধিভৌতিক তাপ, ৩.আধিদৈবিক তাপ।

আপনি দুঃখের জীবন থেকে পালাতে চাইছেন… কিন্তু, আগুন আপনাকে তিন দিক থেকে ঘিরে ধরেছে!

 তখন আপনি চিৎকার করছেন— ভগবান, আমাকে বাঁচাও! কিন্তু প্রশ্ন হলো— আপনি আগুনে ঢুকলেন কেন? আপনি নিজেই আগুনে হাত দিয়েছেন, তাই আগুন আপনাকে পোড়িয়েছে। আগুন কাউকে চিনে না… কাউকে ক্ষমাও করে না।

একটি অবুঝ শিশুও যদি আগুনে হাত দেয়— আগুন তাকেও ছাড়ে না। কেন জানেন? কারণ, আগুনের স্বভাবই হলো পোড়ানো। প্রকৃতির নিয়ম এভাবেই কাজ করে! এখানে আবেগ নেই, পক্ষপাত নেই… শুধু ফল আছে।

ঠিক তেমনি— খারাপ কর্মের ফলও একটাই… দুঃখ।

আপনি যা করবেন— তার ফল একদিন আপনাকেই ছুঁয়ে যাবে। তাই ভেবেচিন্তে কাজ করুন… আপনি কি আগুন স্পর্শ করছেন… নাকি আলো খুঁজছেন! কারণ শেষে— নিয়ম একটাই থাকে। কর্মের ফল থেকে কেউই বাঁচতে পারে না।

শ্রীনারদ মুনি বলছেন— “এতৎ সংসূচিতং ব্রহ্মন্ তাপত্রয়চিকিৎসিতম্…”

অর্থাৎ— এই ত্রিতাপ দুঃখের একটাই চিকিৎসা আছে! সেটা হলো— আপনার সমস্ত কর্ম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমর্পণ করা। এখানেই আসল টার্নিং পয়েন্ট! আপনি আজ যে কাজ করছেন… কিন্তু, সেই কাজ আপনি নিজের জন্য করছেন… তাই সেই কাজই, আপনাকে বেঁধে ফেলছে!

 কিন্তু— যদি সেই কাজ আপনি ভগবানের জন্য করেন? তখন সেই কাজই আপনাকে মুক্তি দেবে! একই কাজ…একজন মানুষ করে বন্ধনে পড়ে, আরেকজন করে মুক্তি পায়! কাজের ক্ষেত্রে পার্থক্য কোথায়? পার্থক্য হলো উদ্দেশ্যে!

 আপনি টাকা উপার্জন করছেন— নিজের ভোগের জন্য? নাকি ভগবানের সেবার জন্য!

 আপনি কথা বলছেন— অহংকারে? নাকি সৎ পথে! কর্ম নয়— কর্মের পেছনের ভাবই আপনার ভাগ্য নির্ধারণ করে!

শোনেন— ভগবান আপনাকে স্বাধীনতা দিয়েছেন… আপনি কি করবেন— তা আপনি স্বয়ং নিজেই ঠিক করবেন। তিনি জোর করে আপনাকে ভালো বানান না… তিনি শুধু সুযোগ দেন… পথ দেখান… এবং তিনি বারবার আপনাকে ডাকেন…হে আমার সন্তান,তোরা ফিরে আয় আমার কাছে।

 কিন্তু— আপনি কি সেই ডাক শোনেন? না! আপনি পড়ে আছেন জগতের ভোগ সুখ নিয়ে। তাহলে দোষ কার? দোষ ভগবানের নয়, দোষ আপনার। সূর্য আলো দেয়… কিন্তু, আপনি যদি চোখ বন্ধ করেন? তাহলে দোষ কার? সূর্যের নাকি আপনার। দোষ সূর্যের না । দোষ আপনারই ! কারণ, আপনিই চোখ বন্ধ করেছেন।

সূর্য কখনো বলে না—“আজ আমি আলো দেব না…” সে তো সব সময়ই জ্বলছে, সব সময়ই আলো দিচ্ছে।

সূর্য যেন বলছে— “অন্ধকার কী জিনিস, আমি কোনোদিন দেখিনি… আমি যেদিকে তাকাই, সেদিকেই আলো ছড়িয়ে পড়ে… অন্ধকার নিজে থেকেই সরে যায়।”

ঠিক তেমনি— শ্রীকৃষ্ণও আলোয়ের মতো… তিনি কাউকে দুঃখ দেন না, বরং যেখানে তাঁর দৃষ্টি পড়ে— সেখান থেকে দুঃখ নিজে থেকেই সরে যায়। তাহলে আমরা দুঃখ পাই কেন? কারণ— আমরাই মুখ ফিরিয়ে নিয়েছি তাঁর থেকে… আমরাই নিজের চোখ বন্ধ করেছি। আলো তো ছিলই… আমরাই তা দেখতে চাইনি।

তাই মনে রাখুন— দুঃখের জন্য সব সময় বাইরে কাউকে দোষ দেওয়ার আগে, একবার নিজেকে প্রশ্ন করুন।

কারণ— আলো কখনো হারায় না… হারিয়ে যায় শুধু আমাদের দৃষ্টি। ভগবান নিষ্ঠুর নন… ভগবান নির্দয় নন… ভগবান হলো ন্যায়পরায়ণ! আপনি যেমন বীজ বপন করবেন… তেমন ফল পাবেন। আপনি যদি কাঁটা বপন করেন… ফুল পাবেন কিভাবে?

সুখবর হলো— আজও সময় আছে… আজও আপনি বদলাতে পারেন… আজই আপনার কর্ম বদলান… আপনার চিন্তা বদলান… এবং আপনার জীবন ভগবানের কাছে সমর্পণ করুন…

 তখন দেখবেন— যে দুঃখ আপনাকে পুড়িয়ে দিচ্ছিল… সেই দুঃখই আপনার মুক্তির পথ হয়ে যাবে!

 মনে রাখবেন— ভগবান আপনাকে ফেলেন না… আপনি নিজেই দূরে সরে যান।

 আজকে সিদ্ধান্ত নিন— “আমি আর দুঃখের কারণ হব না…” “আমি কৃষ্ণের পথে চলব…” কারণ— যে ভগবানের দিকে এক পা বাড়ায়… ভগবান তার দিকে শত পা এগিয়ে আসেন!

Leave a Comment