জেল খাটলে কি খুনের পাপ মাফ হয়? মৃত্যুর পর কি নরক যন্ত্রণা ভোগ করতে হয়

ধরুন কেউ একজন কোন শত্রুকে খুন করল। আইন তাকে ধরল, আদালত তাকে শাস্তির ঘোষণা করলো, সে জেল খাটলো।

প্রশ্ন হল হলো— এই শাস্তিতেই কি তার পাপ শেষ হয়ে গেল? নাকি মৃত্যুর পরেও তাকে ভোগ করতে হবে সেই পাপের ফল। আর যদি সে পরে ‘হরিনাম’ করে— তাহলে কি সব পাপ মুছে যায়?

আজকে আমরা জানবো— ধর্মশাস্ত্রো, গীতা এবং ভক্তিযোগের আলোকে এই গভীর প্রশ্নের আসল উত্তর।

হিন্দু দর্শোন বলে— প্রত্যেক কর্মের একটা ফল আছে। ভাল কাজ করলে পুণ্য, আর খারাপ কাজ করলে পাপ।

এই পাপ-পুণ্যের ফলেই— আমরা সুখ বা দুঃখ ভোগ করি। যেমন, কেউ দান করলে  সুখ শান্তি লাভ করে। আবার কেউ অন্যায় করে  দুঃখ পাই! এটা শুধু এই জীবনে নয়— জন্মের পর জন্ম ধরে চলতেই থাকে।

এখন আমরা আসি মূল প্রশ্নে। কেউ খুন করে জেল খাটলো,তাহলে কি পাপ শেষ? উত্তর, আংশিক হ্যাঁ, কিন্তু সম্পূর্ণ না।

ধর্ম শাস্ত্রো বলে— এই জীবনে যে শাস্তি আমরা ভোগ করি, সেটা অনেক সময় ‘প্রায়শ্চিত্ত’ হিসেবে কাজ করে।”

“মানে— জেল খাটা, পাপের একটা অংশের শাস্তি। কিন্তু সব পাপ এতে শেষ হয় না।

কারণ— আইন শুধু বাহ্যিক কাজ দেখে।  কিন্তু ঈশ্বর বিচার করেন—মন, ইচ্ছা, অভ্যাস সবকিছু। এখানে একটা গুরুত্বপূর্ণ শ্লোক আছে— কুঞ্জরশৌচবৎ। অর্থাৎ, হাতি নদীতে গিয়ে স্নান করে, তারপর উঠে এসে আবার কাদায় গড়াগড়ি খায়। এটাই হচ্ছে— পাপ, প্রায়শ্চিত্ত, আবার পাপ।

যদি কেউ— খুন করে জেল খেটে বেরিয়ে এসে, আবার খুন করে তাহলে তার প্রায়শ্চিত্তের কোন মূল্য নেই।

“কারণ— তার মন বদলায়নি। গীতা বলছে— ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। মানে— পুণ্য শেষ হলে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। পুণ্য করলে  স্বর্গ পাবেন। আর পাপ করলে  নরক ভোগ করবেন! তারপর আবার জন্ম, আবার মৃত্যু। এইভাবে— কভু স্বর্গে কভু নরকে। এটাই হচ্ছে— সংসার চক্র! মানে – Cycle of Birth  Death.

এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো শ্রীকৃষ্ণের শরণাগতি।

শ্রীকৃষ্ণ গীতায় বলছেন- মামেকং শরণং ব্রজ সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। যদি কেউ—সত্যিকারের অনুতাপ করে, আর সম্পূর্ণভাবে কৃষ্ণের শরণ নেয়। তাহলে কৃষ্ণ তার সব পাপ থেকে মুক্ত করতে পারেন!

অনেকে ভাবে— পাপ করো তারপর আবার হরিনাম নাও। তাহলে সব মাফ! এটা সম্পূর্ণ ভুল।

“কারণ— ভক্তি মানে শুধু নাম জপ না। ভক্তি মানে জীবন পরিবর্তন! শর্ত হলো- আর পাপ করবে না, এবং সত্যিকারের অনুতাপ তারপর ভক্তদের সঙ্গ!

অনেকে প্রশ্ন করে— ভক্ত হলে কষ্ট কেন হয়? যেমন,পাখা বন্ধ করলেও কিছুক্ষণ ঘোরে। ঠিক তেমনি— পাপের ফল কিছুদিন চলতেই পারে, কিন্তু শেষে তা থেমে যায়। জেল খাটলে পাপ পুরো শেষ হয় না। বারবার পাপ করলে মুক্তি নেই!

এবং স্বর্গ-নরক সাময়িক। একমাত্র মুক্তির পথ— শ্রীকৃষ্ণের শরণাগতি আর সত্যিকারের পরিবর্তন!

তাই আজকে সিদ্ধান্ত নিন— নিজের জীবন বদলান। কারণ— আইন থেকে অনেক পাপ লুকানো যায়, কিন্তু ঈশ্বরের বিচার থেকে নয়।

আজ যদি তুমি মারা যাও— একেবারে আজ এই মুহূর্তে। তাহলে তুমি কোথায় যাবে, সব শেষ নাকি কোথাও বিচার হবে তোমার প্রতিটা কাজের। স্বর্গ নরক এগুলো কি সত্যি আছে, নাকি মানুষকে ভয় দেখানোর জন্য বানানো একটা গল্প!

কিন্তু ভাবো তো— যদি সত্যিই নরক থাকে, আর তুমি সেটা বিশ্বাস না করে পুরো জীবন কাটিয়ে দাও, তাহলে শেষে কি হবে তোমার।

হিন্দু শাস্ত্র অনুযায়ী এই ব্রহ্মাণ্ডকে বলা হয়— চৌদ্দভুবন বিশিষ্ট জগৎ! এই ১৪টি লোক বা স্তরের মধ্যে আমরা বাস করছি ভূলোক-এ। ভূলোকের উপরে রয়েছে— ভূবর্লোক, এবং তার উপরে স্বর্গোলোক। স্বর্গলোক হলো এমন একটি জগৎ, যেখানে দেবরাজ ইন্দ্র, দেবতা, গন্ধর্ব, অপ্সরা— সকলেই বাস করেন।

শাস্ত্রে বলা হয়— যে ব্যক্তি পুণ্য কর্ম করে, সে মৃত্যুর পরে স্বর্গলোকে যায় এবং সেখানে সুখ ভোগ করে।

আধুনিক বিজ্ঞান আমাদের জানায়— এই মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি। মানুষ চাঁদে গেছে, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছে, দূরবর্তী নক্ষত্রও পর্যবেক্ষণ করেছে।

কিন্তু আজ পর্যন্ত— কোথাও “স্বর্গলোক” নামে কোনো নির্দিষ্ট জায়গার প্রমাণ পাওয়া যায়নি।

 তাহলে কি শাস্ত্র ভুল? না, এখানেই আছে আসল রহস্য।

বিজ্ঞান বলে— আমাদের সব অনুভূতি তৈরি হয় মস্তিষ্কের ভিতরে। যখন তুমি খুব খুশি হও— তোমার মস্তিষ্ক ডোপামিন, এবং সেরোটোনিন ছাড়ে, আর তখন তুমি এক ধরনের “স্বর্গীয়” আনন্দ অনুভব করো।

 আবার যখন তুমি দুঃখে থাকো— তখন একই পৃথিবী তোমার কাছে “নরক” মনে হয়।

ধরুন — দুইজন মানুষ একই ঘরে বসে আছে। একজন শান্ত, সুখী, এবং সন্তুষ্ট। অন্যজন অশান্ত, রাগে ভরা,আর হতাশ।

একই জায়গা… কিন্তু একজনের কাছে সেটা স্বর্গ, আরেকজনের কাছে নরক। স্বর্গ এবং নরক— এগুলো বাইরের জায়গা নয়, এগুলো আমাদের মনের অবস্থা।

উপনিষদে বলা হয়েছে— মনই মানুষের বন্ধু আবার মনই তার শত্রু।

ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন— যে ব্যক্তি ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবিত অবস্থাতেই শান্তি লাভ করে। এই শান্তিই হলো প্রকৃত স্বর্গ। ধ্যান, ভক্তি, সৎকর্ম— এইগুলো মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যায়, যেখানে তার ভিতরে গভীর আনন্দ জন্মায়। তখন বাইরের কোনো স্বর্গের দরকার হয় না!

এখন প্রশ্নো হলো— স্বর্গ কি মৃত্যুর পরে একেবারেই নেই? এখানে দুইটা সম্ভাবনা আছে।

শাস্ত্রের স্বর্গএক সূক্ষ্ম জগত। আর আমাদের অভিজ্ঞতার স্বর্গ আমাদের চেতনার অবস্থা। হয়তো দুটোই সত্য! কিন্তু আমরা এখন যেটা অনুভব করতে পারি, সেটা হলো আমাদের মনের স্বর্গ।

ভালো কাজ করা নিজের মনকে শান্তো রাখা, লোভ রাগ, হিংসা কমানো, এবং ধ্যান ও ভক্তি করা। কারণ এইগুলোই আমাদের জীবনে স্বর্গ তৈরি করে। স্বর্গ কোনো দূরের জায়গা নয়। স্বর্গ হলো সেই অনুভূতি— যখন তোমার মন শান্ত,

তোমার হৃদয় পবিত্র, আর তুমি নিজের মধ্যে সম্পূর্ণ।

 তাই স্বর্গ খুঁজতে গেলে আকাশের দিকে নয়, নিজের অন্তরের দিকে তাকাও। “স্বর্গ পেতে হলে মরতে হয় না… স্বর্গ পেতে হলে বদলাতে হয় নিজের মন।

Leave a Comment