এই আচরণগুলোই বলে দেয়, একজন মানুষের পূর্বজন্ম কেমন ছিল!

তুমি কি জানো… তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে… তুমি যার সাথে হাসি ঠাট্টা তামাশা করছো, সে আসলে কোথা থেকে এসেছে?স্বর্গ থেকে? না… নরক থেকে। আজ তুমি যাদের সাথে মিশছো, যাদের বিশ্বাস করছো…তাদের ভিতরে লুকিয়ে আছে পূর্বজন্মের ভয়ংকর ইতিহাস। কেউ এসেছে পুণ্য ভোগ করে… আর কেউ এসেছে… নরকের আগুনে পুড়ে, চিৎকার করে, কাঁদতে কাঁদতে…

মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে—এই পৃথিবীতে কিছু মানুষ আছে, যাদের আচরণই বলে দেয়—তারা নরকের যন্ত্রণা ভোগ করে পৃথিবীতে এসেছে। আর কিছু মানুষ আছে—যাদের কাজ, কথা, দৃষ্টি—সবকিছুতেই থাকে পবিত্রতা…এবং তারাই এসেছে স্বর্গ ভোগ করে।

কিন্তু… এটা শুধু গল্প নয়। এটা তোমার জীবনের আয়না। ভালো করে শোনো…কারণ এই অংশটাই তোমাকে কাঁপিয়ে দেবে।

যে মানুষ সারাদিন অন্যের নিন্দা করে বেড়ায়… সে কখনোই স্বর্গীয় আত্মা হতে পারে না।কারণ স্বর্গে নিন্দা নেই…ওখানে শুধু মঙ্গল, করুণা, আর সত্য। যে মানুষ অন্যের চরিত্র নিয়ে খেলে— সে নিজের আত্মাকে প্রতিদিন হত্যা করছে।

 মনে রেখো—পরনিন্দা হলো সেই আগুন,যা আগে নিজের ঘরটাই পুড়িয়ে দেয়।

যে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ খুঁজে পায়, সে প্রকৃত মানুষ নয়। সে যেন নরকেরই এক অন্ধকার ছায়া!

একজন মানুষ সবার সামনে অন্য একজনকে অপমান করছে এবং অপমানিত ব্যক্তি কাঁদছে

কারণ, স্বর্গীয় আত্মা কখনো অন্যের চোখে জল আনে না, স্বর্গ থেকে যে আত্মাগুলো এসেছে,সে মানুষকে ভালোবাসে, শান্তি দেয়, এবং হৃদয় জুড়ায়। যে মানুষ হাসতে হাসতে অন্যের মন ভেঙে দেয়, অন্যের দুঃখকে উপহাস করে, সে নিজে ভুলে যায়, এই পৃথিবী সবকিছুর হিসাব রাখে।

একদিন ঠিকই সময় ফিরে আসে… সেই মানুষটিও একা হয়ে যায়, নিরবে কাঁদে, বুকের ভেতর জমে থাকা কষ্ট নিয়ে।আর তখন পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না! কারণ, সে নিজেই একদিন সবাইকে দূরে ঠেলে দিয়েছিল।

যে মানুষ অন্যের উপকার পেয়ে তা মুহূর্তেই ভুলে যায়… সে শুধু খারাপ না… সে অভিশপ্ত। সে নিজের জীবনের আশীর্বাদকেই নিজ হাতে দূরে ঠেলে দেয়।

শাস্ত্রে বলা হয়েছে— কৃতঘ্ন মানুষের জন্য নরকও ছোট হয়ে যায়। কারণ, কৃতজ্ঞতা হলো মানুষের হৃদয়ের পবিত্রতা,আর কৃতঘ্নতা হলো সেই হৃদয়ের অন্ধকার। যে মানুষ “ধন্যবাদ” বলতে পারে না, সে আসলে আশীর্বাদ গ্রহণ করার যোগ্যতাই হারিয়ে ফেলে। কারণ, যে কৃতজ্ঞতা বুঝে না— সে দয়ার মূল্যও বুঝবে না।

একটি শিক্ষামূলক গল্প শুনুন , তাহলে জীবনের দিশা বুঝতে পারবেন…

এক গ্রামে এক দরিদ্র যুবক ছিল। একদিন সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে! গ্রামের এক দয়ালু বৃদ্ধ তাকে নিজের ঘরে নিয়ে গেলেন, চিকিৎসা করালেন, খাওয়ালেন, এবং দিনরাত সেবা করে তাকে সুস্থ করে তুললেন।

সুস্থ হওয়ার পর, যুবকটি প্রতিজ্ঞা করেছিল— “আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না…” কিন্তু সময় বদলালো… যুবকটি ধীরে ধীরে ধনী হয়ে উঠলো। একদিন সেই বৃদ্ধ তার কাছে সাহায্যের জন্য এলো! চোখে জল, হাতে প্রার্থনা। কিন্তু যুবকটি মুখ ফিরিয়ে নিলো।

সে বললো— “আমি এই বৃদ্ধকে চিনি না… সেই মুহূর্তে, বৃদ্ধের চোখের জল শুধু মাটিতে পড়েনি… সেটা পড়েছিল ঈশ্বরের দরবারে। কয়েক বছর পর… যুবকটির ব্যবসা ধ্বংস হয়ে গেল, বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল, এবং সে একা হয়ে গেল। একদম নিঃস্ব! যে দরজায় সে সাহায্য চাইতে গেল, সেই দরজা তার জন্য বন্ধ হয়ে গেল। কারণ, এই পৃথিবী খুব নীরবে, প্রতিটা কর্মের হিসাব রাখে। কে কাকে কষ্ট দিয়েছে, আর কে কাকে ভুলে গেছে। কৃতজ্ঞতা শুধু একটি শব্দ নয়, এটি মানুষের সবচেয়ে বড় ধর্ম। যারা উপকার ভুলে যায়, তারা আসলে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে।

আর যারা “ধন্যবাদ” দিতে শেখে—তাদের জীবনে আশীর্বাদ কখনো কমে না।

মনে রাখবেন— যে হৃদয় কৃতজ্ঞ হতে জানে, সেই হৃদয়ই একদিন সত্যিকারের সুখ পায়।

যে অন্যের স্ত্রী, এবং অন্যের সম্পত্তি লোভ করে… সে নিজের ভাগ্য নিজেই পুড়িয়ে দেয়। এই লোভই মানুষকে টেনে নিয়ে যায়— নরকের অন্ধকার গহ্বরে।

 মনে রেখো—যা তোমার নয়, সেটা ছোঁয়ার অধিকারও তোমার নেই।

যে মানুষ অন্যের কষ্ট দেখে হাসে… সে মানুষ নয়, সে যেন অন্ধকারে ডুবে থাকা এক নিষ্ঠর ছায়া। তার ভিতরে কোনো স্বর্গীয় আলো নেই, নেই মমতা, নেই দয়া। শুধুই  নির্দয় অন্ধকার!

আর যে মানুষ কাঁদতে থাকা কাউকে দেখে নির্বিকার থাকে, মুখ ফিরিয়ে নেয়— সে শুধু নীরব নয়… সে মানবতার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। মনে রাখবেন— মানুষ হওয়া শুধু শরীরের বিষয় নয়, হৃদয়ের বিষয়। যার হৃদয়ে দয়া নেই, অন্যের ব্যথায় যার চোখ ভেজে না— সে এই পৃথিবীতে মানুষ রূপে জন্মালেও, প্রকৃত অর্থে সে মানুষ নয়।

যে মানুষ ঈশ্বরকে উপহাস করে… সে আসলে,নিজের ধ্বংসের আগুন নিজেই জ্বালিয়ে দেয়।

একজন মানুষ ঈশ্বরকে অবজ্ঞা করছে এবং ধর্মকে উপহাস করার প্রতীকী দৃশ্য

ঈশ্বরকে না মানা পাপ নয়— কিন্তু তাঁকে অবজ্ঞা করা, তাঁকে নিয়ে হাসাহাসি করা—এটা শুধু ভুল নয়… এটা সেই দরজা, যেখান দিয়ে নরকের অন্ধকার ঢুকে পড়ে জীবনে।

সাম্প্রতি আমরা দেখেছী— “দীনো কৃষ্ণ ঠাকুর” নামে একজন কীর্তনীয়া, তিনি নাকি শ্রীকৃষ্ণ-কে “অসুর” বলেছেন।

আপনারা একটু চিন্তা করুন…

যিনি অসুরদের বিনাশ করেন, যিনি ধর্ম রক্ষা করেন যুগে যুগে, তাঁকেই যদি কেউ “অসুর” বলে, তাহলে সেটা শুধু ভুল নয়… এটা ভয়ংকর অজ্ঞতা আর অহংকারের চূড়ান্ত রূপ।

শাস্ত্র স্পষ্ট বলে— শ্রীকৃষ্ণ কখনো অসুর নন, তিনি হলেন ধর্মের রক্ষক, আর, অসুরদের বিনাশকারী।  কিন্তু যারা ঈশ্বরকে অপমান করে… তাদের জীবনে,ধীরে ধীরে নেমে আসে অদৃশ্য অন্ধকার। তাদের জীবন থেকে শান্তি চলে যায়, মন অশান্ত হয়, জীবনে টাকা পয়সা অর্থ,সবকিছু থেকেও ভিতরে এক শূন্যতা জেগে ওঠে। আর মৃত্যুর পরে…

যে কষ্টের কথা শাস্ত্রে বলা আছে, সেই নরকের আগুন, এবং সেই যন্ত্রণা। যে ঈশ্বরকে অপমান করে, সে নিজের জন্য, সেই যন্ত্রণার পথ নিজেই খুলে দেয়।

মনে রাখবেন— ঈশ্বরকে ছোট করলে ঈশ্বরের কিছু যায় আসে না… কিন্তু,যে মানুষ ভগবানকে উপহাস করে, সে নিজের ভাগ্য অন্ধকারে ডুবিয়ে দেয়। বিশ্বাস থাকুক বা না থাকুক, অন্তত অসম্মান করবেন না।

কারণ, ঈশ্বরকে উপহাস করার হাসি… একদিন নীরব কান্নায় পরিণত হয়। যেখানে চিৎকার করলেও কেউ শুনবে না।

যে মানুষ মুখে মিষ্টি কথা বলে, কিন্তু ভিতরে বিষ… সে সবচেয়ে বিপজ্জনক।

কারণ তার মুখে হাসি, আর মনে বিশ্বাসঘাতকতা।

যে দিতে জানে না… সে পেতেও জানে না। দান শুধু টাকা না, দান হলো ভালোবাসা, সময়, সাহায্য—সবই দান।

 যে কিছুই দেয় না— সে একদিন সব হারাবে। যদি তুমি এই লক্ষণগুলো নিজের মধ্যে দেখো… তাহলে ভয় পেও।

কারণ… তুমি হয়তো নরক থেকে এসেছো।

আর যদি এখনো না বদলাও— তাহলে আবারও সেই নরকে ফিরে যাবে… সেই আগুনের মধ্যে।

চেনা খুব কঠিন নয়… শুধু তার হৃদয়ের দিকে তাকান—সব বুঝে যাবেন। যে মানুষ পিঁপড়েকেও মারতে ভয় পায়… সে দুর্বল নয়— সে স্বর্গীয়। কারণ,দয়া দুর্বলতার চিহ্ন নয়, দয়া হলো,আত্মার সবচেয়ে শক্তিশালী পরিচয়।

যে মানুষ মিথ্যা বলে না… সে শুধু সৎ নয়— সে আলোর পথে হাঁটে। সত্য বলা সহজ নয়, সত্য বলতে সাহস লাগে…আর এই সাহস কেবল স্বর্গীয় আত্মার মধ্যেই থাকে। যে ভালো কাজ করতে ভালোবাসে… সে শুধু মানুষ নয়— সে ঈশ্বরের প্রিয়। সে চুপচাপ ভালো করে যায়, প্রশংসা চায় না। কারণ, তার আনন্দই হলো অন্যের হাসি। যে নিজের জন্য না ভেবে, অন্যের কথা আগে ভাবে… সে এই পৃথিবীর সাধারণ মানুষ নয়। সে যেন, স্বর্গ থেকে পাঠানো এক আলো।

যে শ্রদ্ধা করতে জানে… সে কখনো খালি হাতে ফেরে না। কারণ সম্মান দিলে, আশীর্বাদ ফিরে আসে। নিঃশব্দে, কিন্তু নিশ্চিতভাবে! যে ভালো মানুষের সাথে থাকে… সে নিজেও বদলে যায়। কারণ, সঙ্গই মানুষকে গড়ে! অন্ধকারে থাকলে অন্ধকার খুঁজে পাবেন, আর আলোতে থাকলে আলো পাবেন।

আর যে কাউকে ঘৃণা করে না… সে সত্যিকারের স্বর্গীয় আত্মা। কারণ, যার হৃদয়ে ঘৃণা নেই, তার ভেতরেই ঈশ্বর বাস করেন।

 মনে রাখবেন— স্বর্গ দূরে নয়… স্বর্গ লুকিয়ে আছে কিছু মানুষের হৃদয়ে। যাদের চোখে দয়া, কথায় সত্য, আর কাজে ভালোবাসা— তারাই এই পৃথিবীর আসল “স্বর্গ থেকে আসা মানুষ”।

এখন নিজেকে প্রশ্ন করো— তুমি কেমন? তুমি কি অন্যের ক্ষতি করো? না কি অন্যের ভালো চাও!

তুমি কি প্রতারণা করো? না কি সত্যের পথে থাকো!

 আজকের এই, প্রশ্নের উত্তরই ঠিক করবে— তোমার পরের জন্ম কোথায় হবে।

মনে রেখো… এই জীবনটাই শেষ না। তুমি যা করছো— সবকিছুর হিসাব হচ্ছে। একদিন… তোমাকে দাঁড়াতে হবে… এক ভয়ংকর বিচার দিনের সামনে। সেখানে টাকা কাজ করবে না… বন্ধু কাজ করবে না…

শুধু কাজ করবে— তোমার কর্ম। যদি নরকের পথে থাকো— আজই থামো। আর যদি স্বর্গের পথে থাকো— তাহলে আরো দৃঢ় হও! তুমি আজ যা করবে… আগামীকাল তুমি তার ফল পাবে।

 তাই ঠিক করো— তুমি স্বর্গের আলো হবে, না নরকের আগুন!

উত্তর: আমরা অনেকেই ভাবি— স্বর্গ মানেই চিরস্থায়ী সুখ। এবং নরক মানেই চিরযন্ত্রণা! কিন্তু শাস্ত্র এক বিস্ময়কর সত্য জানায় আমাদের! শাস্ত্র বলছে, স্বর্গও স্থায়ী নয়… এবং নরকও নয়।

স্বর্গে তুমি যত সুখই ভোগ করো— একসময় সেই সুখ শেষ হয়ে যায়।

এবং নরকে যত কষ্টই ভোগ করো— একসময় সেই যন্ত্রণা শেষ হয়।

কারণ— দুটোই “ভোগের স্থান”… সুখ ভোগ এবং কষ্ট ভোগ! “কিন্তু চূড়ান্ত গন্তব্য” নয়।

স্বর্গে যাওয়া মানে— তোমার পুণ্য কর্ম আছে, এবং পৃথিবীতে তুমি ভালো কাজ করেছো।

তাই সেখানে—সুখ,আনন্দ,ঐশ্বর্য,সবকিছু ভোগ করতে পারো। কিন্তু… পুণ্যও একসময় ফুরিয়ে যায়। যখন সেই পুণ্য শেষ হয়— আত্মাকে আবার ফিরে আসতে হয়,এই জড়ো জগতে… এই মর্ত্যলোকে… এবং মানুষের শরীরে। স্বর্গে যাওয়া মানে মুক্তি নয়… এটা শুধু “পুরস্কার ভোগ”। আর পুরস্কার শেষ হলে— আবার পরীক্ষায় ফিরতে হয়।

আর নরকে যাওয়া মানে— পাপের ফল ভোগ করা।

সেখানে শুধু—যন্ত্রণা, কষ্ট, এবং অনুশোচনা। ওখানে সবকিছু সহ্য করতে হয়! কিন্তু… সেই শাস্তিও একসময় শেষ হয়।নরকের পর… জীব আবার মানুষ জন্ম পেতে পারে!

হ্যাঁ…

যদি— তার পাপের একটা অংশ শেষ হয়, এবং কিছু পুণ্যের সম্ভাবনা থাকে, তাহলে— সে আবার মানুষ হিসেবে জন্ম নিতে পারে।

মানুষ জন্ম হলো কর্ম করার ক্ষেত্র। স্বর্গে শুধু ভোগ… নরকে শুধু শাস্তি…

কিন্তু— মানুষ জন্মেই সিদ্ধান্ত নেওয়া যায়। ভালো অথবা মন্দ! মনুষ্য জন্ম হলো সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমি কি মুক্তি পাবো? নাকি অনন্তযুগ ধরে, জন্ম মৃত্যু চক্রে ঘুরবো।

জন্ম মৃত্যু ও কর্মফলের চক্রে আবদ্ধ মানুষের প্রতীকী দৃশ্য

সবকিছু নির্ভর করে— এই মানব জীবনের উপর। তুমি আজ মানুষ… এর মানে— তুমি হয়তো আগে স্বর্গ ভোগ করে এসেছো… অথবা, নরকের যন্ত্রণা ভোগ করে এসেছো… কিন্তু তুমি মনে করতে পারছো না… তবুও তার প্রভাব তোমার জীবনে আছে।

এখন প্রশ্ন হলো— “এই জীবনের পর তুমি কোথায় যাবে?” স্বর্গ? নাকি নরক। নাকি আবার মানুষ! এটা কেউ ঠিক করে দেয় না… এটা তুমি নিজেই ঠিক করছো… প্রতিদিনের কাজ এবং অভ্যাসে। শাস্ত্র আমাদের একটা জিনিস বোঝাতে চায়।স্বর্গ পাওয়াই মূল লক্ষ্য নয়, নরক এড়ানোই লক্ষ্য নয়। মন লক্ষ্য হলো—মুক্তি!

কারণ— স্বর্গ একদিন শেষ হবে, নরকও শেষ হবে, মনুষ্য জন্ম  আবার হবে, এই চক্র চলতেই থাকবে… যতদিন কৃষ্ণধামে আপনি না পৌঁছাবেন।

আজ তুমি মানুষ… এটাই তোমার কাছে সবচেয়ে বড় সুযোগ। তুমি চাইলে— স্বর্গে যেতে পারো, আবার নরকে পড়তেও পারো, অথবা… এই চক্র ভেঙে মুক্ত হতে পারো। সম্পূর্ণ সিদ্ধান্ত তোমার ! তুমি নিজে সিদ্ধান্ত নাও, তুমি কোনটা করবে।

“স্বর্গের সুখ শেষ হয়… নরকের কষ্টও শেষ হয়… কিন্তু… জন্ম-মৃত্যুর এই চক্র— শেষ হয় না… যতক্ষণ না তুমি মুক্তি পাও।”

Leave a Comment