এই প্রশ্নটা আমরা সবাই, কোনো না কোনোদিন ভেবেছি।
কিন্তু…
আপনি কি জানেন— মৃত্যুর পরে শুধু নরকই শেষ নয়! নরকের যন্ত্রণা শেষ হলেও… শাস্তি শেষ হয় না। একটু ভেবে দেখুন… মৃত্যুর পরে আপনার শরীর, নরক যন্ত্রণায় আগুনে পুড়ে, দহন যন্ত্রণা ভোগ করে… চিৎকার করতে করতে একদিন আপনি মুক্তি পেলেন। কিন্তু…তারপর আবার শুরু হলো নতুন শাস্তি!
আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরবো— পাপী জীবের সেই ভয়ঙ্কর পরিণতি…
যা শুনলে… আপনার গায়ে কাঁটা দেবে, এবং হৃদয় কেঁপে উঠবে।
“শাস্ত্রে বলা হয়েছে— পাপকর্মের ফলেই নরক গতি। ”নরক মানে শুধু আগুন নয়…
নরক মানে— অসহ্য যন্ত্রণা, নিরবিচ্ছিন্ন দহন,আর একটুও বিশ্রাম নেই।
সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কী?
নরক চিরস্থায়ী নয়… কিন্তু শাস্তি থামে না। হ্যাঁ… নরক শেষ, কিন্তু পাপের ফল শেষ নয়।
“অনেকেই ভাবে— নরকের শাস্তি শেষ মানেই মুক্তি… ”এটাই সবচেয়ে বড় ভুল!
শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে— “নরকের যন্ত্রণা ভোগের পরেও, জীব আবার জন্মগ্রহণ করে। ”কেন?
কারণ— সব পাপের শাস্তি একসাথে শেষ হয় না। তাই… নরকের যাতনা-শরীর ত্যাগ করে… জীব আবার পৃথিবীতে আসে…
কিন্তু… মানুষ হিসেবে নয়! এবার শুনুন… এমন কিছু কথা, যা শুনলে আপনার ভিতরটা কেঁপে উঠবে।
যারা পতিত মানুষের যাজন করে,তাদের পরিণতি কী?

শাস্ত্র বলছে— নরক থেকে ফিরে… তারা কৃমি হয়ে জন্মায়! ভাবতে পারছেন…? আজ আপনি মানুষ, আর কাল… পচা মাটির নিচে এক নোংরা কৃমি! আপনি হয়তো ভাবছেন— আমি তো কোনো বড় কোনো পাপ করি না! কিন্তু একবার নিজেকে জিজ্ঞেস করুন… আপনি কাকে অনুসরণ করছেন? কাকে সমর্থন করছেন? কার পাশে দাঁড়াচ্ছেন?
যে ব্যক্তি ধর্মের নাম নিয়ে অধর্ম করছে— আপনি যদি তার পাশে দাঁড়ান… তাহলে তার পাপের ভাগীদার আপনিও!
শুনে রাখুন— পাপ শুধু নিজের কাজ দিয়ে হয় না… পাপ হয় ভুল মানুষকে সমর্থন করলেও! যে ব্যক্তি পতিত— যে ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থে…
তার যাজন করা মানে— অধর্মকে শক্তিশালী করা।আর এই পাপ… আপনাকে ধীরে ধীরে নিচে নামাবে… মানুষ থেকে…মানুষত্ব হারিয়ে… অবশেষে— একটা কৃমির জীবনে ঠেলে দেবে!
এই মূল্যবান মানব জন্ম— যেটা পেতে লক্ষ লক্ষ জন্ম লেগেছে… সেটা আপনি নষ্ট করছেন কার জন্য?ভুল মানুষকে সমর্থন করে… অধর্মকে শক্তি দিয়ে… শেষটা কোথায় জানেন? নরকের যন্ত্রণা… আর তারপর— পচা মাটির নিচে কৃমির জীবন! তাই এখনই সিদ্ধান্ত নিন… সত্যের পথে থাকবেন? নাকি পতনের পথে! ধর্মকে অনুসরণ করবেন, নাকি অধর্মকে সমর্থন করবেন!
কারণ, আজকের আপনার সিদ্ধান্তই ঠিক করবে— আপনার পরের জন্ম… আপনি মানুষ হবেন… নাকি কৃমি হবেন!
সতর্ক হোন… সচেতন হোন… এবং ধর্মের পথে চলুন। নাহলে… পতন নিশ্চিত!
আর যারা আচার্যের সঙ্গে কপটতা করে,তাদের পরিণতি কী হয়?
শাস্ত্র বলছে— তারা কুকুর হয়ে জন্মায়! হ্যাঁ… কুকুর! ভিক্ষা করে খাওয়া… অপমান সহ্য করা… লাথি খেয়ে বেঁচে থাকা, এটাই হয় তাদের ভবিষ্যৎ!

একবার নিজেকে জিজ্ঞেস করুন… আপনি কি সত্যিই ভক্ত? নাকি শুধু বাইরে থেকে ভক্তির অভিনয় করছেন! আপনি কি আচার্যকে সম্মান করেন? নাকি তাদের সামনে ভক্তি… আর পিছনে সন্দেহ করেন!
শুনে রাখুন—আচার্য মানে শুধু একজন মানুষ না… তিনি সত্যের পথপ্রদর্শক! যিনি আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে চান… আর আপনি যদি তাকেই ঠকান… তাহলে আপনি কাকে ঠকাচ্ছেন জানেন? স্বয়ং নিজেকেই!
কপটতা মানে কী? কপটতা মানে, সামনে প্রণাম… আর ভিতরে অবিশ্বাস… মুখে ভক্তি… আর মনে প্রতারণা…
এই দ্বিচারিতা… ধীরে ধীরে আপনার আত্মাকে নিচে নামিয়ে দেয়… মানুষ থেকে… মানুষত্ব হারিয়ে… অবশেষে— একটা কুকুরের জীবনে! একবার কল্পনা করুন… আপনি রাস্তায় ঘুরছেন… খাবারের জন্য মানুষের দরজায় দাঁড়িয়ে আছেন…কেউ দিচ্ছে… কেউ তাড়িয়ে দিচ্ছে… কেউ লাথি মারছে… কেউ অপমান করছে… আপনি কিছু বলতে পারছেন না… শুধু সহ্য করছেন… এই জীবনটাই… আপনার জন্য অপেক্ষা করছে… যদি আপনি সত্যের সঙ্গে প্রতারণা করেন! আজ আপনি মানুষ। কিন্তু আপনার আগামীকাল নির্ভর করছে—আপনি কতটা সত্যবাদী, আপনি কতটা নিঃস্বার্থ। এবং আপনি আচার্যের প্রতি কতটা সৎ!
তাই এখনই সিদ্ধান্ত নিন… কপটতা ছাড়বেন… সত্যকে গ্রহণ করবেন… আচার্যের প্রতি সৎ থাকবেন… নাহলে—ভবিষ্যৎ খুবই ভয়ংকর… অপমান… লাথি… আর এক কুকুরের জীবন!সত্যকে ঠকালে… পতন নিশ্চিত!
মা-বাবাকে অপমান করলে কি হয়?
এবং যারা পিতামাতাকে অপমান করে… নরক যন্তনা শেষ হওয়ার পরে, তাদের গর্দভ জন্ম হয়।

সারাজীবন শুধু বোঝা টেনে বেড়াই… তাদের কোনো সম্মান নেই। আর যে ভ্রাতৃভার্যাকে অপমান করে… সে মৃত্যুর পরে নরকযন্ত্রণা ভোগ করে, এরপর পুংস্কোকিল জন্ম পায়… পুংস্কোকিল মানে কোকিল পাখি!এবং তার জীবনে আসে একাকীত্ব ও অস্থিরতা।
এই কথার সঠিক অর্থ কী? প্রথমেই একটি বিষয় পরিষ্কার ভাবে বুঝে নিন, এগুলো শাস্ত্রে বলা শিক্ষা।এগুলোকে শুধুই আক্ষরিকভাবে ধরলে ভুল হবে, আবার সম্পূর্ণ রূপক ভাবলেও ভুল হবে।এখানে দুইটাই আছে,শাস্তি এবং শিক্ষা।
“ভ্রাতৃভার্যা” অর্থাৎ নিজের ভাইয়ের স্ত্রী। যাকে আমরা বৌদি বলি! ধর্মশাস্ত্রে তাকে মায়ের সমান সম্মান দেওয়া হয়েছে।তাই তাকে অপমান করা মানে—নিজের ঘরের মর্যাদা এবং ধর্মকে অপমান করা।এর ফল কী বলা হয়েছে?
প্রথমত, মৃত্যুর পরে সেই ব্যক্তি নরকে যন্ত্রণা ভোগ করে। এটি তার পাপের প্রত্যক্ষ ফল। এবং দ্বিতীয়ত, নরক ভোগের পরে সে “পুংস্কোকিল” জন্ম পায়। এখানে “কোকিল” কথাটির একটি প্রতীকী অর্থও আছে! কোকিল নিজের বাসা তৈরি করে না, অন্যের উপর নির্ভর করে থাকে। অন্যের বাসায় কোকিল ডিম পাড়ে! অর্থাৎ, পরের জন্মে তার জীবনে এমন অবস্থা আসে—যেখানে সে স্থিরতা পায় না, নিজের মতো শান্তি খুঁজে পায় না, এবং সম্পর্কেও ভরসা হারায়।
তাই বলা হয়েছে—তার জীবনে একাকীত্ব… এবং অস্থিরতা নেমে আসে। যে ব্যক্তি নিজের পরিবারের নারীর সম্মান রাখতে পারে না, সে মৃত্যুর পরে শাস্তি পায়, এবং পরের জীবনেও শান্তি থেকে বঞ্চিত হয়। এটি কোনো ভয় দেখানোর গল্প নয়, এটি একটি সতর্কবার্তা! যাতে মানুষ নিজের আচরণ ঠিক করে, এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করে।
পর স্ত্রী হরণ করলে কি হয়?
যারা পরস্ত্রী হরণ করে… তারা কুকুর, শেয়াল, এবং শকুন হয়ে জন্মায়। তাদের মূলত কাজ মৃতদেহ খাওয়া… এবং নোংরা জীবন যাপন করা… 2. যারা শস্য চুরি করে…তারা ইঁদুর জন্ম পায়। তারা সারা জীবন লুকিয়ে থাকতে চাই চোরের মত। সারা জীবন ইঁদুর ভয়ে বেঁচে থাকে! 3. যারা গুরুপত্নী, রাজপত্নী ইত্যাদির প্রতি লালসা রাখে… তারা শূকর হয়ে জন্মায়। তাদের জীবন খুবই কষ্টময়।নোংরা খাবার খায়… এবং তারা অপবিত্র জীবন যাপন করে… 4. যারা দেবতা, ব্রাহ্মণ, পিতৃগনকে নিবেদন না করে খাদ্য খায়… তারা পরবর্তী জন্মে কাক হয়।
অন্যায়ভাবে জমি দখল করলে কি হয়?
যারা অন্যায়ভাবে জমি দখল করে… তারা মৃত্যুর পরে নরকযন্ত্রণা ভোগ করে, তারপর বৃক্ষ হয়ে জন্মায়… সারাটা জীবন দাঁড়িয়ে থাকবে, কিন্তু কিছুই করতে পারবে না। এই কথার গভীর অর্থ কী? প্রথমেই একটি বিষয় পরিষ্কার, এটি শাস্ত্রীয় শিক্ষা। এখানে শাস্তি যেমন আছে, তেমনি একটি গভীর প্রতীকী বার্তাও আছে।“অন্যায়ভাবে জমি দখল” মানে কী?
অন্যের অধিকার কেড়ে নেওয়া, জোর করে সম্পত্তি দখল করা, অথবা দুর্বল মানুষের জমি আত্মসাৎ করা,এগুলো গুরুতর অন্যায়। এর ফল কী বলা হয়েছে? মৃত্যুর পরে সেই ব্যক্তি নরকে যন্ত্রণা ভোগ করে। কারণ সে অন্যের জীবন-জীবিকা ও অধিকার নষ্ট করেছে। এবং নরক ভোগের পরে সে “বৃক্ষ” হয়ে জন্মায়।
কেন বৃক্ষ হয়ে জন্মায়?
এখানেই লুকিয়ে আছে এক গভীর প্রতীক! একটি গাছ কী করে? সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, নিজে থেকে কোথাও যেতে পারে না, নিজের ইচ্ছামতো কিছুই করতে পারে না। অর্থাৎ, যে ব্যক্তি অন্যের জমি জোর করে দখল করেছিল, পরের জন্মে সে নিজেই এমন অবস্থায় পড়ে— যেখানে তার কোনো স্বাধীনতা থাকে না। সে দাঁড়িয়ে থাকবে…কিন্তু কিছুই করতে পারবে না। এই কথার প্রতীকী শিক্ষা হলো— যে মানুষ অন্যের অধিকার কেড়ে নেয়, একসময় সে নিজেই এমন অবস্থায় পড়ে— যেখানে তার নিজের কোনো অধিকার বা ক্ষমতা থাকে না।
“অন্যের জমি দখল করলে, মানুষ শুধু এই জীবনে নয়—মৃত্যুর পরেও তার ফল ভোগ করে,এবং পরের জীবনেও সে স্বাধীনতা হারায়।”এটি ভয়ের গল্প নয়, এটি একটি কঠিন সতর্কবার্তা। অন্যের হক নষ্ট করলে,তার ফল একদিন অবশ্যই ফিরে আসে। এইসব জন্ম… এইসব যন্ত্রণা…এগুলো শেষ নয়।
শাস্ত্রে বলা হয়েছে— এইভাবে বিভিন্ন যোনিতে ঘুরে ঘুরে বেড়ায়… বহু কষ্টের পর আবার মানুষ জন্ম পাওয়া যায়।
কিন্তু প্রশ্ন হলো— আপনি কি নিশ্চিত—আবার মানুষ হবেন? না… হাজার জন্মও লাগতে পারে!
এই জন্য শাস্ত্র বলছে মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ।
তাহলে মুক্তির উপায় কি?
এখন একটা প্রশ্ন করুন নিজেকে, আমি কি এমন কিছু করছি… যার জন্য আমাকে এই ভয়ানক পথ পাড়ি দিতে হবে?তাই আজ থেকেই… পিতামাতাকে সম্মান করুন, অন্যায় ছাড়ুন, সত্য পথে চলুন, এবং ঈশ্বরকে স্মরণ করুন।
কারণ— মানুষ জন্ম খুবই দুর্লভ। এটাই মুক্তির একমাত্র সুযোগ! এইযে নরকের ভয়…এবং পাপের শাস্তি…এসব আপনাকে ভয় দেখানোর জন্য নয়। এগুলো আপনাকে জাগানোর জন্য!
তাই এখনই সিদ্ধান্ত নিন—আপনি কি নরকের পথে… নাকি মুক্তির পথে!





